0%

কড়াইয়ে খাবার লেগে নষ্ট হচ্ছে? অল্প তেলেই রান্নার সহজ কৌশল জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতের বাঙালি। তবে বাড়িতে মাছ রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় অল্প তেলে রান্না করলে মাছ এক এক সময় ভেঙে যায়। এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারাও হয়ে থাকেন। তাহলে আজকে প্রতিবেদনটা আপনাদের জন্য। আজকে প্রতিবেদনে রইল, অল্প তেলে কিভাবে আপনি মাছ ভাজতে পারবেন। যেখানে আপনার মাছ এক ফোটা ভাঙবে না (Cooking Tips)।

কড়াইয়ে মাছ আটকে যাচ্ছে রইল সমাধান (Cooking Tips)

মাছ ভাজা হলে এক থালা ভাত সহজেই উঠে যায়। তবে অনেকসময় দেখা যায় অল্প তেলে মাছ ভাজতে গেলে তা ভেঙে যায়। তবে আজ আপনাদের সঙ্গে এমন কিছু টিপস্ শেয়ার করব, যেখানে আপনি অল্প তেলে মাছ ভাজতে পারবেন সহজেই (Cooking Tips)।

Cooking Tips here is the solution for fish sticking to the pan

আরও পড়ুন: বর্ষার বিকেলে মুখরোচক জলখাবার চাই? ট্রাই করুন মুচমুচে মাছের ডিমের বড়া

এর জন্য প্রথমে লোহা কিংবা স্টিলের কড়াইকে খুব ভাল করে গরম করে নিতে হবে। কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করে গ্যাসের আঁচ কমিয়ে ২-৩ ফোঁটা তেল দিতে হবে। একটি টিস্যু নিয়ে তেলটি পুরো কড়াইয়ে ভাল ভাবে মুছে নিন।

তার পর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে কড়াইটি গরম করে নিন। একই ভাবে আবারও কড়াইতে ২-৩ ফোঁটা তেল দিয়ে ভাল ভাবে মুছে নিতে হবে। ব্যাস।

এ বার আপনার কড়াইটি কিন্তু একেবারেই ননস্টিক পাত্রের মতো কাজ করবে। ননস্টিকের বাসনপত্র তৈরি হয় পারফ্লুওরোয়ালকাইল কম্পাউন্ড দ্বারা (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker