0%

গন্ধের ভয়ে শুঁটকি ঘরে ঢোকে না? এভাবে রাঁধুন, মাংসকেও হার মানাবে

বাংলাহান্ট ডেস্ক : শুঁটকি খেতে ভালোবাসলেও গন্ধের ভয়েই অনেকে বাড়িতে ঢোকাতে চান না। বাঙাল বাড়ির প্রিয় এই মাছ গন্ধের জন্য রীতিমতো ‘কুখ্যাত’ বলা যায়। কিন্তু ঠিকমতো জমিয়ে রাঁধতে (Cooking Tips) পারলে মাংসকেও টেক্কা দেবে শুঁটকি। লইট্টা, ছোট চিংড়ি, কাঁচকি, পুঁটির মতো মাছ দিয়ে বানানো হয় শুঁটকি।

শুঁটকির (Cooking Tips) গন্ধ দূর করবেন কীভাবে?

খেতে দারুণ হলেও শুঁটকির গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। শুঁটকির গন্ধ দূর করতে তেল মশলা দিয়ে কষিয়ে রাঁধতে হয়। কিছু সহজ টেকনিকেই দূর করা যায় শুঁটকির বিদঘুটে গন্ধ। জেনে রাখুন টিপস-

কাজে লাগান আপেল: শুঁটকি মাছের গন্ধ দূর করতে আপেল দারুণ কাজে লাগে। মাছ ভাজার সময় এক টুকরো আপেল ফেলে দিন। মাছের গন্ধ শুষে নেবে আপেলের টুকরো। মাছ ভাজা হয়ে গেলে আপেল তুলে ফেলে দিন। এতে শুঁটকির গন্ধ বেশি ছড়াবে না।

আরও পড়ুন : মাত্র ১০০ টাকায় হোটেলের মতো রুম স্টেশনে! IRCTC-র এই সুবিধার কথা জানতেন?

কাজে লাগে লেবুর রস: শুঁটকি রান্নার (Cooking Tips) আগে জলে ১/৪ কাপ লেবুর রস বা ১/৪ কাপ ভিনিগার মিশিয়ে দিন। রান্নার আগে এই জলে মাছ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এতে গন্ধ অনেক কম হবে। শুঁটকি রান্নার সময় মাছ আগে সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ বা ভাজার সময় সামান্য দারুচিনি দিয়ে দিন। এতে মাছের তীব্র গন্ধ দূর হবে।

আরও পড়ুন : যাত্রীদের সিটেই পৌঁছে দেওয়া হয় গরম গরম খাবার, বন্দে ভারতের প্রিমিয়াম মেনুতে কী কী থাকে জানেন?

শুঁটকি রান্নার সময় রান্নাঘরে গ্যাসের কাছে একটি ভেজা তোয়ালে ঝুলিয়ে রাখুন। এই তোয়ালে শুঁটকি মাছের গন্ধ অনেকটাই শুষে নেবে। শুঁটকি সবসময় সর্ষের তেলে রান্না করবেন। এতে সর্ষের গন্ধ অনেকটা কমবে। একটি পাকা টমেটো হাত দিয়ে চটকে বা কুচি করে শুঁটকি রান্নার সময় দিয়ে দিন। এরপর রসুন কুচি ও আধ কাপ লেবুর রস দিন। এতে গন্ধ কমবে, স্বাদও বাড়বে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker