0%

ঘরকে দূষণ মুক্ত রাখবেন? এই ৫টি গাছ রাখলেই সমাধান

কাজ থেকে ফিরে শান্তির জায়গা নিজের ঘর। কারও আবার সারাটাদিনই ঘরে কাটে কাজ, পড়াশোনা, বিশ্রামের জায়গা সেই ঘর হওয়া উচিত বিশুদ্ধ। কিন্তু অনেকেই জানেন না, ঘরের বাতাসও বাইরের মতোই দূষিত হতে পারে। রান্নার ধোঁয়া, ধূপ-আগরবাতি, ঘরের রং, ফার্নিচার থেকে বেরোনো রাসায়নিক সব মিলিয়ে ধীরে ধীরে ক্ষতি হয় শরীরের। এই পরিস্থিতিতে খুব সহজ ও প্রাকৃতিক সমাধান হতে পারে কিছু ইন্ডোর প্ল্যান্ট।

সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গিয়েছে, কিছু সাধারণ গাছ ঘরের বাতাসে থাকা ক্ষতিকর উপাদান শোষণ করতে পারে এবং বাতাসকে তুলনামূলকভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে।

স্নেক প্ল্যান্ট

এই গাছটি খুব কম যত্নে বেঁচে থাকে। আলো কম হলেও সমস্যা নেই। বিশেষত্ব হল, রাতে অক্সিজেন ছাড়ে। গবেষণা অনুযায়ী, এটি ঘরের বাতাস থেকে ফরমালডিহাইড ও বেঞ্জিন-এর মতো ক্ষতিকর রাসায়নিক কমাতে সাহায্য করে। শোবার ঘরে অবশ্যই রাখুন এই প্ল্যান্ট।

অ্যারেকা পাম

লম্বা সবুজ পাতা-ওয়ালা এই গাছটি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায়না, বাতাসে আর্দ্রতাও ধরে রাখে। শীতকালে বা এসি-ঘরে এই গাছ বেশ উপকারী। নাসার এক গবেষণায় বলা হয়েছে, অ্যারেকা পাম বাতাস শুদ্ধ রাখতে সাহায্য করতে পারে।

পিস লিলি
ফুল-সহ এই গাছটি দেখতে যেমন সুন্দর, কাজেও তেমনই কার্যকর। এটি বাতাসে থাকা অ্যামোনিয়া, ফরমালডিহাইড শোষণ করতে পারে। কম আলোতেও টিকে যায়। পাতাগুলো একটু ঝুলে পড়লেই বুঝবেন গাছের জল প্রয়োজন।

স্পাইডার প্ল্যান্ট

এই গাছটি প্রায় সব বাড়িতেই দেখা যায়। যত্ন নেওয়া খুব সহজ। গবেষণায় দেখা গিয়েছে, এটি কার্বন মনোক্সাইড ও জাইলিন-এর মতো ক্ষতিকর গ্যাস কমাতে সাহায্য করে। বাড়িতে শিশু থাকলেও নিরাপদ।

অ্যালোভেরা

অ্যালোভেরা শুধু ত্বকের জন্য নয়, শুদ্ধ বাতাসের জন্যও ভালো। এটি ফরমালডিহাইড ও বেঞ্জিন শোষণে সাহায্য করে। ঘরের দূষিত বাতাস থাকলে এই গাছের পাতা রং বদলে জানান দেয়।

প্রমাণ কী বলছে?

নাসা-র ক্লিন এয়ার স্টাডি সহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে, এই ধরনের গাছ ঘরের দূষণমুক্ত রাখতে সক্ষম। যদিও গাছ একা সব দূষণ রোধ করতে পারে না, ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি যদি স্বাস্থ্যের কথাও ভাবেন, তাহলে এই গাছগুলো রাখতেই পারেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker