জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের পর ১৯ দিনের দীর্ঘ বিরতি! এরপর কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

সবদিক নিউজ: জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) T20 সিরিজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেখানে ৩-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করেছে ভারত। এদিকে, ২০২৬ সালটি টিম ইন্ডিয়ার জন্য বেশ ব্যস্ত একটি বছর হিসাবে বিবেচিত হচ্ছে। মূলত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ দিয়ে চলতি বছরের সফর শুরু করে ভারত। এরপর ছিল T20 বিশ্বকাপ, তারপর IPL। এর ঠিক পরেই আফগানিস্তানের বিরুদ্ধে ছিল সিরিজ। তারপরে একে একে আয়ারল্যান্ডে (Ireland) T20 সিরিজ, ইংল্যান্ডে (England) T20 ও ODI সিরিজ এবং জিম্বাবোয়ে সফরের পর ভারতীয় দল এখন একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে টিম ইন্ডিয়া তাদের পরবর্তী ম্যাচে কবে এবং কার বিরুদ্ধে খেলবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরবর্তী শিডিউল:
জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ে সফর শেষ হয়েছে। ৩ ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজটি গত ২৩ জুলাই শুরু হয়। যেটি ৪ দিন পর গত ২৬ জুলাই শেষ হয়েছে। এর পরে ভারতীয় খেলোয়াড়রা কিছুটা বিরতি পাবেন। কারণ টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচ আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে। যা ভারতীয় খেলোয়াড়দের নিঃসন্দেহে স্বস্তি দেবে।

উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ শুরু হচ্ছে ১৫ অগাস্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। শুভমান গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া সেই টেস্ট সিরিজটি খেলবে। অর্থাৎ, টিম ইন্ডিয়া ২৬ জুলাইয়ের পর এবার ১৫ অগাস্ট মাঠে নামবে। এমতাবস্থায়, ১৯ দিনের ব্যবধান রয়েছে। এই বিরতির মধ্যেই ভারতীয় খেলোয়াড়রা টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করতে শীঘ্রই শ্রীলঙ্কায় পৌঁছবেন, কারণ WTC ফাইনালে পৌঁছনোর জন্য টিম ইন্ডিয়ার কাছে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রমাগত বদনামের চেষ্টা! E20 পোস্টে ক্ষুব্ধ নিতিন গড়কড়ি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ, পেলেন বিশেষ অনুমতি
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ১৫ অগাস্ট থেকে গলে অনুষ্ঠিত হবে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচটি ২৩ জুলাই থেকে কলম্বোতে সম্পন্ন হবে। এরপর ভারতীয় দল আবারও ব্যস্ত হয়ে পড়বে। কারণ, আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসও রয়েছে। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ODI সিরিজও নির্ধারিত আছে। বাংলাদেশের সঙ্গেও একটি সিরিজ বিবেচনাধীন রয়েছে। এর পাশাপাশি, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আফগানিস্তানের সঙ্গে একটি T20 সিরিজ আয়োজনেরও সম্ভাবনা রয়েছে, যার আয়োজক হবে আফগানিস্তান।
কার্গিল বিজয় দিবসেই মিলল সাফল্য! পাকিস্তানি বক্সারকে হারিয়ে বীর সেনাদের স্মরণ করলেন জাদুমণি সিং
টিম ইন্ডিয়ার পরবর্তী শিডিউল:
ভারত বনাম শ্রীলঙ্কা: প্রথম টেস্ট, গল-এ, ১৫ অগাস্ট থেকে
ভারত বনাম শ্রীলঙ্কা: দ্বিতীয় টেস্ট, কলম্বোতে, ২৩ অগাস্ট থেকে
এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ODI, তিরুবনন্তপুরমে, ২৭ সেপ্টেম্বর থেকে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় ODI, গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর থেকে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: তৃতীয় ODI, নিউ চণ্ডীগড়ে ৩ অক্টোবর থেকে




