0%

‘দিদি কী লুকাচ্ছ কী লুকাচ্ছ’, ED অভিযানের মাঝেই মুখ্যমন্ত্রীর দৌড়! গানে গানে ‘ফাইল চুরি’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন মালব্যের

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার ‘ভোট কুশলী সংস্থা’ I-PAC ও সংস্থার কর্ণধার প্রতিক জৈনর বাড়িতে ED-র অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। তার থেকেও বড় বিতর্ক শুরু হয়েছে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে কেন্দ্র করে। ED-র তল্লাশি অভিযান চলাকালীন মমতার সেখানে প্রবেশ এবং কিছু ফাইল ও ল্যাপটপ উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন। যা বর্তমানে রাজ্য তথা জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু। এবার সেই ঘটনাকে সামনে রেখে সম্প্রতি বিস্ফোরক প্রশ্ন তুলে একটি পোস্ট করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তাঁর বক্তব্যে উঠে এসেছে ফাইল, পুলিশি নিরাপত্তা এবং সেই ফাইলের ভিতরে থাকা তথ্য নিয়ে একাধিক কৌতুহলী প্রশ্ন।

এক্স হ্যান্ডেলে বিস্ফোরক অমিত মালব্য (Amit Malviya)

বিজেপি নেতা অমিত মালব্য তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলার রাজনীতি এক বিরল ঘটনার সাক্ষী থাকে। তিনি বলেন, কয়লা পাচার মামলায় ED-র অভিযান চলাকালীন এক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমে একটি বাড়িতে এবং পরে তৃণমূলের তথাকথিত ‘রাজনৈতিক কৌশলবিদ’-এর অফিসে ছুটে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অমিত মালব্য একাধিক প্রশ্ন তুলেছেন, যা তিনি “জনস্বার্থে করা প্রশ্ন” বলে উল্লেখ করেছেন।

কী কী প্রশ্ন তুললেন বিজেপি নেতা?

এদিন সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্য (Amit Malviya) যে প্রশ্নগুলি তুলেছেন সেগুলি হল –

  • কেন ইডির হাত থেকে ফাইল কেড়ে নিয়ে সেগুলো দীর্ঘদিনের হারিয়ে যাওয়া শিশুর মতো বুকের কাছে চেপে ধরা হল?
  • নাগরিকদের সুরক্ষার জন্য নয়, বরং সেই ফাইলগুলিকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ৫০ জন পুলিশ সদস্যের একটি দল কেন মোতায়েন করা হয়েছিল?

এই প্রশ্নের পরেই অমিত মালব্য (Amit Malviya) আরও এক কৌতূহলী বিষয় সামনে আনেন। তিনি তার পোস্টে লেখেন, সেই ফাইলগুলির ভিতরে ঠিক কী ছিল, সেগুলোর পাতা কি আরও অস্বস্তিকর? তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রসঙ্গে অমিত মালব্য ফের প্রশ্ন তুলে বলেন-

  • সেই ফাইলগুলিতে কি মুখ্যমন্ত্রীর প্ৰিয় ‘ভাইপো’-র নেতৃত্বে কয়লা ও গরু পাচারের তথ্য ছিল?
  • নাকি দলের অন্দরেই ‘কাটমানি’ বণ্টনের নিখুঁত তালিকা?
  • অথবা ব্যানার্জি পরিবারের সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও গাইড?

Amit Malviya says Arup Biswas resignation a cover up

আরও পড়ুনঃ ১৫ দিনের আল্টিমেটাম! নিয়ম না মানলে রুফটপ রেস্তরাঁর লাইসেন্স বাতিলের পথে কলকাতা পুরসভা

এদিন অমিত মালব্য (Amit Malviya) তাঁর পোস্টে একটি গানও যুক্ত করেছেন। সেই গানের ভাষাতেই ED তল্লাশির দিন মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ওই গান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অমিত মালব্য বলেন, এই গানে কোনও অভিযোগ তোলা হয়নি এবং কোনও সিদ্ধান্তেও পৌঁছনো হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, এই গানটির উদ্দেশ্য শুধুমাত্র একজন কৌতূহলী বাঙালির পক্ষ থেকে প্রশ্ন তোলা। সেই প্রশ্ন একটাই, ‘ইডি অভিযানের সময় যে ফাইলগুলির কথা সামনে এসেছে, আসলে সেই ফাইলগুলির ভিতরে ঠিক কী ছিল?’

Edited By: Sharmi Dhar

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker