0%

নিরামিষেও এমন স্বাদ! মোচা দিয়ে ‘ধোঁকা’ বানিয়ে তাক লাগান বাড়ির সবাইকে, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষের দিন কী রান্না করবেন যা যা নিয়ে চিন্তার শেষ থাকেনা। তবে একঘেয়ে ধরনের রান্না খেতে কারোর ভালো লাগেনা। এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন মোচা দিয়ে ধোঁকা। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মোচার ধোকা (Recipe)

নতুন স্বাদ আর কী জুড়বে ভাবছেন! তবে উপকরণ আর রন্ধনপ্রণালীতে সামান্য বদল আনলেই স্বাদ যাবে পাল্টে। এবার মোচা দিয়ে কোপ্তা বা ঘন্ট প্রায়ই খাওয়া হয়। স্বাদ বদল করতে এবার বানিয়ে ফেলুন মোচার ধোঁকা (Recipe)।

আরও পড়ুন: অফবিট গন্তব্যের খোঁজে? এবারের সামার ভ্যাকেশনে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর শান্ত পরিবেশে ঘুরে আসুন

উপকরণ:

১ কাপ ছোলার ডাল

আধ কাপ মটর ডাল

একটি ছোট মোচা

২-৩টি তেজপাতা

১-২টি ছোট এলাচ

১ টুকরো দারচিনি

১ ইঞ্চি আদা কুচি

১ চা-চামচ হিং

১ টেবিল চামচ হলুদ

১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো

৪-৫টি কাঁচালঙ্কা

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ ধনেগুঁড়ো

একটি মাঝারি আকারের টম্যাটো

স্বাদমতো নুন, চিনি

প্রণালী: প্রথমে ডাল ভিজিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। পাশাপাশি মোচা ভাপিয়ে জল ঝরিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম হলে হিং দিন। পাশাপাশি ডাল এবং মোচা বাটা, স্বাদমতো নুন দিয়ে নাড়তে থাকুন। এবার হালকা গরম থাকা অবস্থায় সেই মণ্ডটি তেল মাখানো থালায় ছড়িয়ে দিন। তার পরে চৌকো বা বরফি আকারে কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। যোগ করুন একটু হিং আর আদাবাটা। দিয়ে দিন টম্যাটোকুচি। পাশাপাশি সব গুঁড়ো মশলা দিয়ে চেরা কাঁচালঙ্কা দিয়ে হালকা কষিয়ে গরম জল ঢেলে দিন। তারপর ঝোল ফুটে এলে দিয়ে দিন স্বাদমতো চিনি এবং ধোঁকা। ধোঁকা জল টেনে নেয়। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker