0%

বাড়িতে ৩টের বেশি ঘর আছে? অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) দু’টি কিস্তি দিয়েছে রাজ্য সরকার। ১ জুলাই থেকে দ্বিতীয় দফার টাকা পাঠানো শুরু হয়েছে। তবে এখনও এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা এই প্রকল্পের (Government Scheme) টাকা পাননি। এই পরিস্থিতিতে কারও কারও প্রশ্ন, বাড়িতে ৩টের বেশি ঘর থাকার জন্যই কি ৩ হাজার টাকা করে পাওয়া গেল না? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট।

অন্নপূর্ণা যোজনার লেটেস্ট আপডেট | (Annapurna Yojana)

এই সরকারি প্রকল্পে আবেদনের সময় আবেদনকারীর বেশ কিছু পারিবারিক তথ্য জানতে চাওয়া হয়েছে। যেমন, বাড়িতে ৩টের বেশি পাকা ঘর রয়েছে কিনা, পারিবারিক জমির মালিকানা আছে কিনা, যদি থাকে তাহলে জমির পরিমাণ কত ইত্যাদি।

আরও পড়ুনঃ UCC নিয়ে আরও একধাপ এগিয়ে গেল সরকার! তৈরি ৯ সদস্যের কমিটি, কারা কারা রয়েছেন?

তবে নয়া আপডেট অনুযায়ী, আবেদনকারীর বাড়িতে ৩টের বেশি ঘর অথবা জমি থাকলেও অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে পাবেন। এতদিন এই নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে বলে খবর।

এদিকে শুক্রবার অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এই সরকারি প্রকল্পে ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিতকরণের জন্য যাচাই প্রক্রিয়া চলছে। ভালভাবে সব নথি পরীক্ষা করা হচ্ছে। এতে যারা ভুয়ো বলে প্রমাণিত হবেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, এই সরকারি প্রকল্পে প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে বাতিল করা হয়েছে প্রায় ২৬ লক্ষ আবেদন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, কোনও ‘যোগ্য’ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না।

তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। আগের প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১৫০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসে মাসে ১৭০০ টাকা করে দেওয়া হত। তবে অন্নপূর্ণা যোজনায় সকলকেই মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker