0%

বিরুষ্কা, মাহিরাট হয়ে রো-কো, আদৌ পছন্দ এই ডাকনাম? অবশেষে মুখ খুললেন কোহলি

‘বিরুষ্কা’ নামটা বহুচর্চিত। কার-কার নাম, তা আর বলে দিতে হয় না। বাইশ গজে বিরাট কোহলি’র সঙ্গে আরেকজনের নাম যুক্ত করে জনপ্রিয় হয়েছিল। সেটা হল- ‘মাহিরাট’। ‘মাহি’ একজনই- মহেন্দ্র সিং ধোনি। তারপর এল ‘রো-কো’। সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ডাকনাম। কেমন লাগে এই নামটা? আদৌ পছন্দ কোহলির?

আগে রোহিতের উত্থান। আবার বাইশ গজে হিটম্যানকে অনেকটা ছাপিয়ে গিয়েছেন কোহলি। তবে সবচেয়ে বড় কথা হল, দেশের জন্য দু’জনে মাঠে জানপ্রাণ দিতে প্রস্তুত। একসঙ্গে বহু ম্যাচ জিতিয়েছেন, দেশের জন্য বিশ্বকাপ এনেছেন। আবার হৃদয়ভঙ্গের যন্ত্রণাও সয়েছেন। সব মিলিয়ে রোহিত-বিরাট জুটি দেশের ক্রিকেটভক্তদের জন্য ‘রো-কো’ নামে গেঁথে আছেন। আর হয়তো একবছর সেই জুটি উপভোগ করা যাবে। আগামী বছর বিশ্বকাপের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

সেই নিয়ে জিওস্টারে কোহলি বলছেন, “রো-কো নামটা বেশ ভালো। শুনতে মজা লাগে। লোকেরাও ডাকনামটা নিয়ে খুশি। আসলে আমরা এখন এক ফরম্যাটে খেলি। তাই হয়তো প্রচার চালাতে সুবিধা হয়, ‘আরে ওই দেখো রো-কো ফিরে এসেছে।’ ব্যাপারটা বেশ মজার। আমরা বহুদিন ধরে একসঙ্গে খেলছি। দেশকে নেতৃত্ব দিয়েছি। আমরা কখনই ব্যক্তিগত সাফল্যকে গুরুত্ব দিইনি। নিজেদের মধ্যে কথা বলেছি। আসল লক্ষ্য ছিল, দেশের কীভাবে ভালো হবে।”

তার সঙ্গে কোহলি বলছেন, “আমি নিজেকে কখনই সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ভাবি না। বিভিন্ন সময়ে বহু মানুষ ক্রিকেট খেলেছেন। তাঁরাও অসাধারণ ছিলেন। তাঁদের কারও পরিসংখ্যান হয়তো তত ভালো নয়। আবার অনেকের আমার থেকেও ভালো। আমি শুধু চেয়েছি ম্যাচে নিজের ছাপ ফেলতে। আমার সৌভাগ্য যে সেটা বহুদিন ধরে করতে পারছি।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker