0%

মঙ্গলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস উত্তরে, দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা? আবহাওয়ার খবর

সবদিক নিউজ:দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে ৪০ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। অনুভব হচ্ছে পঞ্চাশেরও বেশি। ভ্যাপসা গরম ও উর্দ্ধমুখী তাপমাত্রায় জেরবার দক্ষিণবঙ্গবাসী। যদিও আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সাথে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আন্দামান-নিকোবরে বর্ষা সময়ের অনেক আগেই ঢুকে পড়েছে, তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে।

মে মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া। কলকাতা-সহ একাধিক জেলায় দিনের তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গুমোট অস্বস্তি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বইলেও গোটা সপ্তাহ কাটবে অস্বস্তিতেই।

south bengal weather(223)

আরও পড়ুন: ভারতের বাড়বে চিন্তা? বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর দিল পাকিস্তান

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অধিক বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রপাত-সহ ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker