মুখে রুচি ফিরবে, এভাবে পটলের খোসা ভর্তা করলে নিমেষে শেষ হবে একথালা ভাত

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা শুরু হতেই অনেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে সর্দিকাশি। এই সময় ঠাণ্ডা গরম লেগে অসুস্থ হয়ে পড়ে বাড়ির বাচ্চারা। মুখে চলে যায় রুচি। ফলে কোনও খাবারই যেন মুখে রোচে না। বাইরের তেল মশলার খাবার (Recipe) না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এমন এক পদ যা এক নিমেষে মুখে রুচি ফিরিয়ে আনবে।
পটলের খোসা ভর্তার রেসিপি (Recipe)
সর্দিকাশিতে ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। মুখের রুচি ফেরাতে ভর্তার জবাব নেই। মুখরোচক কিছু খেতে মন চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন পটলের খোসা ভর্তা। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-
পটলের খোসা ভর্তার উপকরণ:
পটলের খোসা কাটা
রসুন
কাঁচালঙ্কা
কালোজিরে
শুকনো লঙ্কা
সর্ষের তেল
আরও পড়ুন : বাজারে ভর্তি ইলিশ, পদ্মার নয় কিন্তু, তবে কোথাকার?
পটলের খোসা ভর্তার প্রণালী: পটলের খোসা গুলি প্রথমে কেটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার পটলের খোসা, রসুন, কাঁচালঙ্কা একসঙ্গে বাটতে হবে। শিলনোড়ায় বাটলে স্বাদ (Recipe) সবথেকে ভালো হয়। হাতে সময় কম থাকলে মিক্সিতে বেটে ফেলুন।
আরও পড়ুন : দশ মিনিটেই হবে রান্না, বরিশালি কায়দায় রাঁধুন হাতে মাখা ইলিশ ভুনা
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কালোজিরে আর শুকনো লঙ্কা ফোরন দিতে হবে। গন্ধ বেরোলে দিয়ে দিন খোসা বাটা। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। জল বেরিয়ে শুকনো হয়ে এলে স্বাদমতো নুন চিনি দিন। সবশেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন পটলের খোসা ভর্তা।



