0%

সারমেয়র উপদ্রবে অতিষ্ঠ! সরকারি আধিকারিকের টেবিলে কুকুরছানা ছেড়ে ‘উচিত শিক্ষা’ যুব সেনা নেতার

সারমেয়র উপদ্রবে অতিষ্ঠ। সমস্যা সমাধানে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করছে না। এই অভিযোগ তুলেই এবার অভিনব প্রতিবাদে শামিল হলেন এক যুব সেনা নেতা। এক সরকারি আধিকারিকের কার্যালয়ে প্রবেশ করে তাঁর টেবিলে ছেড়ে দিলেন একাধিক কুকুর ছানা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে।

ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ওই যুব সেনা নেতা কয়েকজন কর্মীকে নিয়ে পৌঁছেছেন ওই সরকারি আধিকারিকের কার্যালয়ে। সঙ্গে রয়েছে একাধিক বস্তাবন্দি কুকুরছানা। এক এক করে বস্তা থেকে কুকুরছানাগুলি বের করে তিনি ওই আধিকারিকের টেবিলে ছেড়ে দিচ্ছেন। বলা বাহুল্য, ঘটনায় তাজ্জব হয়ে যান ওই আধিকারিকও। এখানেই শেষ নয়। টাকা দিয়ে বানানো একটি মালাও টেবিলে রেখে দেন যুব সেনা নেতা।

যুব সেনা নেতা এবং অন্যান্যদের দাবি, নিফাদ এবং সংলগ্ন এলাকায় পথকুকুরদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। শিশু, বয়স্ক ব্যক্তি, মহিলা ও গাড়িচালকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের অভিযোগ, পথ কুকুরদের কামড়ে আহত হয়েছেন বহু মানুষ। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ করেনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker