0%

৩০ মে হচ্ছে না সরকারি কর্মীদের সঙ্গে DA নিয়ে বৈঠক, কবে বসবেন মুখ্যমন্ত্রী? এল নয়া তারিখ

বাংলা হান্ট ডেস্কঃ ৩০ মে-র দিকে তাকিয়ে ছিলেন বাংলার সমস্ত সরকারি কর্মচারী (Government Employees) ও পেনশনভোগীরা। ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে খবর মিলছে, সেই বৈঠক হচ্ছে না শনিবার।

সরকারি কর্মীদের বৈঠকের দিন পরিবর্তন | Government Employees

সূত্রের খবর, ৩০ মে-র বৈঠক পিছিয়ে গিয়েছে। বৈঠকের দিন বদল হয়েছে বলে জানা যাচ্ছে। ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ডিএ নিয়ে আন্দোলনে নামা সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠকটি ১ জুন হবে বলে খবর। জানা যাচ্ছে পয়লা জুন নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে।

বৈঠকের দিন বদল নিয়ে ইতিমধ্যেই সংগঠনগুলিকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে। চিঠির বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে জানিয়েছেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে DA মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী ১লা জুন বিকাল পাঁচটায় স্থির হয়েছে।”

ভাস্করবাবু আরও লিখেছেন, “আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া DA সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। SJM এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।” পয়লা জুন হতে চলা এই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও।

সাম্প্রতিক অতীতে কোনো মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই। সূত্রের খবর,
চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তালিকায় সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ।

এই মুহূর্তে রাজ্যের সমস্ত কর্মচারী ও পেনশনভোগীরা তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। সমস্ত স্তরের কর্মচারীদের ডিএ সংক্রান্ত যাবতীয় দাবি-দাওয়া কী মিটবে? জট খুলবে বকেয়া ডিএ নিয়ে? কেন্দ্রীয় হারে ডিএ কী মিলবে? আপাতত এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কর্মচারীমহলে।

যদিও বকেয়া ডিএ-র বোঝা বিরাট। প্রথমত, ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের বকেয়া ডিএ রয়েছে। যা মেটানোর জন্য তৎকালীন মমতা সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই বকেয়ার সামান্য অংশ মিটিয়েছিল পূর্ববর্তী সরকার। বাকি গোটাটার দায়ভার এসে পড়েছে বর্তমান বিজেপি সরকারের ওপর।

Government Employees(51)

আরও পড়ুন: কবে, কীভাবে মিলবে ৩০০০ টাকা? ‘অন্নপূর্ণা ভাণ্ডার’- ফর্ম পূরণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবার ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের পর থেকে বকেয়া থাকা ডিএ নিয়েও সরব সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন, আর রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ফারাক বেড়ে হয়েছে ৪২ শতাংশ। এই ব্যবধান ঘোচাতেও চাই হাজার হাজার কোটি টাকা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker