0%

৩১-পা দিলেন অনন্ত আম্বানি, জামনগরে রাজকীয় উদযাপন

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) ১০ এপ্রিল ৩১-এ পা দিলেন। গুজরাটের জামনগরে তাঁর জন্মদিন ঘিরে যেন রাজকীয় আয়োজন করা হয়।  আলো, সাজসজ্জা আর তারকাদের ভিড়ে জমে উঠেছে উৎসবের আসর।

বলিউডের প্রথম সারির তারকারা সোশ্যাল মাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনন্তকে। সালমান খান এক মজার ছবি শেয়ার করে তাঁকে “নির্মল আত্মা” বলে উল্লেখ করেন।তাঁকে জড়িয়ে ধরে ছবির  পোস্টে অনন্তকে “সবচেয়ে দয়ালু ও নিঃস্বার্থ মানুষ” বলে প্রশংসা করেন তিনি।

শাহরুখ খান শুভেচ্ছা জানিয়ে লেখেন, অনন্ত যেন সবসময় ভালো কাজ করে মানুষের মুখে হাসি ফোটান। রণবীর সিং নিজের স্বভাবসুলভ উচ্ছ্বাসে “শুভ জন্মদিন ভাই” লিখে পোস্ট করেন।

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা একসঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগঘন বার্তায় জানান, অনন্ত ও রাধিকা মার্চেন্টের আতিথেয়তা তাঁদের সবসময় মুগ্ধ করে। অনন্যা পান্ডে লিখেছেন, “সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।”

সঞ্জয় দত্তও হৃদয়ছোঁয়া বার্তায় অনন্তের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আশীর্বাদ জানিয়েছেন।

জমকালো আয়োজন, সুরের মায়া

জামনগরের এই উদযাপনে উপস্থিত ছিলেন সালমান খান, শাহরুখ খান, গৌরি খান ও তাঁদের ছেলে আব্রাম, সঙ্গে অগস্ত্য নন্দা, কৃতি স্যাননসহ আরও অনেকে। অন্যদিকে শেহনাজ গিল অংশ নেন জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে, যা এই উৎসবকে আরও অর্থবহ করে তোলে।

আরও পড়ুন: ‘ঈশ্বরের কৃপা’, বোনের পছন্দেই কন্যার নাম রাখলেন রণদীপ হুডা

উৎসবে আলাদা মাত্রা যোগ করে সুফি সঙ্গীতের আসর। এ আর রহমানের সুরে মোহিত হয় উপস্থিত সবাই। হর্ষদীপ কৌরও সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নেন। সব মিলিয়ে, অনন্ত আম্বানির জন্মদিন শুধুই এক ব্যক্তিগত উদযাপন নয় এ যেন তারকা, সুর আর ভালোবাসায় ভরা এক মহোৎসব।

আরও পড়ুন: ‘বাঙালি মেয়েরা সুন্দর হয় কী করে?’ কপিলের প্রশ্নে কি বললেন মৌনী!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker