0%

দোকানের মতো ফুলে ওঠা হিং কচুরি বানাতে চান? জেনে নিন পারফেক্ট রেসিপি

বাংলা হান্ট ডেস্ক: হিং এর কচুরি খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন (Recipe)। পাশাপাশি যে কোন অনুষ্ঠান বাড়িতে খাবার পাতে প্রথমে রাধাবল্লভী দেবে। এবার এই কচুরি আপনি যখন বাড়িতে বানাতে চান তখন আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু হিং এর কচুরি।

অল্প উপকরণ ও সামান্য সময় বানিয়ে ফেলুন সুস্বাদু হিং এর কচুরি (Recipe)

রান্নার ঠাকুরদের মতন আপনি হিং এর কচুরি বানিয়ে উঠতে পারেন না। আজকের প্রতিবেদনে রইলো কিভাবে আপনি পারফেক্ট হিং এর কচুরি। দেখে নিন বানানোর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পহেলা বৈশাখের আগে সোনার দাম ঊর্ধ্বমুখী! ফের পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের, জানুন আজকের রেট

উপকরণ:

ময়দা ১ কাপ

তেল ২ টেবিল চামচ

হিং ১/৪ চা চামচ

নুন পরিমাণমতো

বিউলির ডাল

মৌরি গুঁড়ো ১ চা চামচ

আদা বাটা

কাঁচালঙ্কা বাটা

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

তেল

নুন

সামান্য চিনি

প্রণালী: প্রথমে ময়দার মধ্যে সামান্য পরিমাণ হিং নিয়ে ভালোভাবে মিশিয়ে নি। তারপর অল্প জল দিয়ে ধীরে ধীরে মাখতে শুরু করুন। তবে খেয়াল রাখবেন ময়দাটা যাতে খুব শক্তমাখা না হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেলে সেটাকে ৩০ মিনিটের মতন ভালোভাবে নরম কাপড় দিয়ে ঢেকে রেখে দিন। এতে আপনার বানানো কচুরি গুলো একদিকে যেমন নরম হবে অপরদিকে ফুরফুরে ও খেতে হবে।এরপর ভালোভাবে বিউলির ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিন। তারপর সেদ্ধ করা ছোলার ডাল টা মিক্সিতে ভালো করে বেঁটে নিন। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডালটাকে ভেজে নিন। এরপর গরম ডাল বাটার মধ্যে নুন, চিনি, হিং ও গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিন। এরপর ঠান্ডা হলে পুরটা ময়দার মধ্যে ভেতরে দিয়ে লুচির মতন করে বেলে নিন। তারপর তেল গরম করে সেইগুলিকে ভেজে নিলেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একেবারে রেস্তোরাঁ অথবা অনুষ্ঠান বাড়ির মতন হিং এর কচুরি (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker