0%

‘কে ছুঁড়েছিল বিড়ি ?’ সত্যের পথ বেছে নিয়েছিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা ভোট আসন্ন। এই নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় সভা করে প্রচার জোরদার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় তৃণমূল নেত্রী আক্রমণ করছেন বিরোধী দল বিজেপিকে। এদিন পানিহাটির সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বক্তব্য রাখেন মমতা। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেন দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের‌। মমতার কথায়, “ওহে মোটাভাই, সাথে ইডি, সিবিআই। দিল্লিতে থেকে এল গাই, সাথে ইডি, সিবিআই (CBI)। হুমকি দিচ্ছেন সকলকে। ধমক দিচ্ছেন। ওঁর কাজ ফোন করে ধমকানো।”

সভায় ছোটোবেলা স্মৃতিচারণ মমতার (Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে অনেককে দলে টানার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে মমতা বলেন, “কেউ কেউ কিছু পাওয়ার জন্য মাথা নত করে। আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না।”

সভা মঞ্চ থেকে এদিন তৃণমূল সুপ্রিমো নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সবার সঙ্গে। ছোটবেলার সেই অভিজ্ঞতা ভাগ করে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন সত্যের পক্ষে দাঁড়ানোই তার শক্তি, কখনও ভয় পান না তিনি। বাবার কাছ থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে জানান, “আমার যখন চার বছর বয়স, তখন একবার মুদির দোকানে গেছিলাম। এক জন বিড়ি ছুড়ে দেয়। একটা ছেলের গেঞ্জি পুড়ে গেল। পাড়ায় সভা ডাকা হয়। সেখানে জিজ্ঞেস করে, কে করেছে। আমি বলে দিই। বাবা বলেছিল, কেন বললি। আমি বলেছিলাম, সত্যি বলবই। এটা ব্যর্থতা বা স্বার্থকতা হতে পারে।”

এমনকি, এবারের নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে কুৎসা ছাড়ানোর অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। বিশেষ করে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখার ওপর জোর দেন নেত্রী।

আরও পড়ুন :নারী সুরক্ষা থেকে আর্থিক সহায়তা, ঘোষণায় বাজিমাত করবে পদ্ম শিবির ?

মুখ্যমন্ত্রী জানান, “এখন বিজেপি কুৎসা করছে। পরিকল্পনা করছে। নিজের ভোট নিজে দেবেন। ইভিএম খারাপ হলে তাতে ভোট দেবেন না। অনেক অপেক্ষা করেছেন লাইনে, এক দিন একটু অপেক্ষা করবেন। ভিভিপ্যাট ছাড়া ভোট দেবেন না। নতুন যন্ত্র এলে এজেন্টকে দেখতে হবে, তাঁর ভোট তাঁর দলেই পড়ছে কি না! এঁদের বিশ্বাস করি না।” ভোট যত এগোচ্ছে, ততই শাসক-বিরোধী সংঘাতের সুর চড়া হচ্ছে, এদিনের বক্তব্য সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করে দিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker