0%

‘অনৈতিক’! বাম আমলের চাকরি বাতিল করল হাইকোর্ট, তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের ইঙ্গিতও

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে চাকরি বাতিল ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ২৬০০০ চাকরি বাতিলের জট কাটেনি এখনও। এরই মধ্যে বাম আমলের চাকরি বাতিল (Job Cancellation) করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের (Justice Rai Chatterjee) বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বাম আমলের চাকরি বাতিল করল হাইকোর্ট | Calcutta High Court

চাকরিপ্রার্থী তিথি অধিকারীর চাকরি পুনবর্হালের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাম আমলে ২০১০ সালে তিনি চুক্তির ভিত্তিতে চাকরি পেয়েছিলেন এই প্রার্থী। অভিযোগ ওঠে, বাম আমলে শিক্ষামন্ত্রীর দৌলতে শিক্ষা দফতরে চাকরি চুক্তি ভিত্তিতে চাকরি হাতে এসেছিল তাঁর। ২০১২ সাল পর্যন্ত বেতন সহ কাজ করেন তিনি।

২০১০ সাল থেকে ১২ পর্যন্ত শিক্ষা দফতরের সচিবালয়ে সহকারী হিসেবে কাজ করেন তিথি অধিকারী। সেই সময় পর্যন্ত সরকারই তাঁকে বেতন দিয়েছে। পরে তৃণমূল সরকার এলে তিনি চাকরি পুনবর্হালের আবেদন জানান। এদিন সেই তিথি অধিকারীর চাকরি পুনবর্হালের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলায় নতুন মোড়, সময় চেয়ে শুনানি পিছোল ED

বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এইভাবে সরকারি কোষাগারের টাকা অনৈতিকভাবে দেওয়া যায় না। একইসাথে তৎকালীন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করার ইঙ্গিতও দিয়েছেন বিচারপতি। বিচারপতি আরও বলেছেন, সত্যিটা সামনে আনার জন্য রাজ্য চাইলে এমন অনৈতিক কাজের তদন্ত শুরু করতে পারে। তৎকালীন শিক্ষামন্ত্রীর ভূমিকায় জোর প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker