0%

Entertainment Latest Live News Updates: বিজয় থালাপতির কনভয়ে বড়সড় দুর্ঘটনা

Entertainment Latest Live News Updates: 

তামিলনাড়ু এখনও ২০২৫ সালের কারুরের মর্মান্তিক পদদলিত দুর্ঘটনার ধাক্কা, পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। সেই ঘটনায় রাজনৈতিক সমাবেশের সময় ৪১ জন মানুষের মৃত্যু হয়েছিল। তার মধ্যেই আবারও একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুর্ঘটনার খবর সামনে এসেছে, যা বড় জনসমাগমের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই ঘটনাটি জড়িয়ে আছে জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ ‘থালাপতি’ বিজয় এবং তাঁর দল তামিলগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর নামের সঙ্গেও।

  • Mar 05, 2026 20:02 IST

    Lara Dutta in Dubai: দুবাইয়ে আটকে লারা, কি বললেন?

    দুবাইয়ে আটকে পড়েছেন লারা দত্ত। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে  লরা জানিয়েছেন, বর্তমানে তিনি তাঁর মেয়ে সায়রাকে নিয়ে দুবাইতে রয়েছেন, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাঁদের জীবন উদ্বিগ্ন করে তুলেছে।

  • Mar 05, 2026 18:48 IST

    Preity Zinta: মুবই থেকে দেশে ফিরলেন প্রীতি জিন্টা

    অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta) মুম্বই থেকে দেশে ফিরেছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডলে হোলি উদযাপনের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, “পৃথিবীর অন্য প্রান্ত থেকে ভীষণ চাপের এক সফর শেষে আবার মুম্বইয়ে ফিরতে পেরে খুব কৃতজ্ঞ। নিরাপদে ফিরে এসে হোলি উদযাপন করতে পারছি। এ জন্য আরও বেশি কৃতজ্ঞ। গত কয়েক সপ্তাহে বিশ্বজুড়ে অনেক মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যারা পরিবার থেকে দূরে, নিরাপত্তা, খাবার, ভালোবাসা আর উষ্ণতার প্রয়োজন, তাঁদের জন্য আমার প্রার্থনা রইল। ঈশ্বর যেন সবাইকে রক্ষা করেন।”

  • Mar 05, 2026 17:04 IST

    Sonu Sood: দুবাইয়ে আটকে পড়া মানুষদের পাশে সনু সুদ

    ইজরায়েল-ইরান-আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সংযুক্ত আরব আমিরশাহি, বিশেষ করে দুবাইয়ে অনেক মানুষ আটকে পড়েছেন। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত অভিনেতা  সনু সুদ (Sonu Sood) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুবাইয়ে আটকে পড়া মানুষদের সাহায্য করতে তিনি প্রস্তুত। ইনস্টাগ্রামে তিনি বলেন, “চলমান সংকটের কারণে যদি কেউ দুবাইয়ে আটকে পড়ে থাকেন, তাহলে জানিয়ে রাখছি, আপনাদের থাকার ব্যবস্থা আমরা করে দেব। ভারতীয় হোক বা অন্য যে কোনও দেশের মানুষ। 

  • Mar 05, 2026 16:37 IST

    Koel Mallick: রাজনীতির মঞ্চে নতুন ভূমিকায় কোয়েল মল্লিক, জমা দিলেন মনোনয়ন

    রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন জমা দিলেন কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয়। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মনোনীত প্রার্থী কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয়।

  • Mar 05, 2026 15:54 IST

    Arjun-Saaniya Wedding: অর্জুন তেন্ডুলকরের বিয়েতে বচ্চন-ধোনি-আম্বানি সহ তারকাদের মেলা

    শচীন তেন্ডুলকরের ছেলে ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর তাঁর দীর্ঘদিনের সঙ্গী সানিয়া চাঁদোখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দক্ষিণ মুম্বইয়ে অনুষ্ঠিত তাঁদের বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্রিকেট, ব্যবসা ও চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হন। 

  • Mar 05, 2026 15:08 IST

    Srabanti Chatterjee: ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মাঝে স্পষ্ট কথা বললেন শ্রাবন্তী!

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, তিনি একা থাকতে একেবারেই পছন্দ করেন না। তাঁর কথায়, “আমি একদম একা থাকতে পারি না। একা থাকলে আমার ভালো লাগে না। আমি নিজের মানুষ, কাছের ও ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।” তিনি আরও জানান, ঘুরে বেড়ানোই তাঁর সবচেয়ে প্রিয় কাজ। সুযোগ পেলেই তিনি পাহাড় কিংবা সমুদ্রের দিকে ছুটে যেতে চান। তাঁর মতে, উপহার বা দামি গয়নার থেকে অনেক বেশি আনন্দ দেয় প্রিয়জনদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়া। 

  • Mar 05, 2026 14:16 IST

    Zaher Alvi Wife controversy: ইকরার মৃত্যু ঘিরে বিতর্ক: চ্যাট ফাঁস করে মুখ খুললেন ইফফাত আরা তিথি

     বাংলাদেশের বিনোদন অঙ্গনে, বর্তমানে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, ছোট পর্দার অভিনেতা জাহের আলভী, তাঁর প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ইকরার মৃত্যুর পর থেকেই সামাজিকমাধ্যমে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা ক্রমেই তীব্র হয়ে উঠেছে।

  • Mar 05, 2026 13:24 IST

    Holi 2026: রঙের উৎসবে বিশেষ নজর কাড়লেন দর্শনা!

    রঙিন উৎসবের মাঝেই বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী দর্শনা বনিক (Darshana Banik)। হোলির আবহে তিনি নেচে উঠেছেন ভাইরাল গান ‘চুরি ছাড়া কাজ নেই’-এর তালে।  প্রাণখোলা নাচে দর্শকদের মন জয় করেছেন তিনি। দর্শনার সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

  • Mar 05, 2026 12:22 IST

    Shreya Ghoshal: ‘শিল্পীর পরিশ্রম দরকার’, লিপ-সিঙ্ক বিতর্কে সরাসরি মন্তব্য শ্রেয়া ঘোষালের

    সঙ্গীতের জগতে লাইভ পারফরম্যান্সকে সবসময়ই একজন শিল্পীর প্রকৃত দক্ষতার মাপকাঠি হিসেবে ধরা হয়। মঞ্চে দাঁড়িয়ে সরাসরি দর্শকদের সামনে গান গাওয়া শুধু কণ্ঠের শক্তি নয়, আত্মবিশ্বাস ও অনুশীলনেরও পরীক্ষা। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক কনসার্টে, গায়কদের লিপ-সিঙ্ক বা আগে থেকে রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলানোর প্রবণতা নিয়ে বিতর্ক বাড়ছে। দর্শকদের একাংশ মনে করেন, এতে লাইভ পারফরম্যান্সের আসল সৌন্দর্য নষ্ট হয়। এই প্রসঙ্গেই জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল সম্প্রতি নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন।

  • Mar 05, 2026 11:45 IST

    Vijay-Rashmika Reception: হায়দরাবাদে তারকাখচিত ‘বিরোশ’ রিসেপশন, রশ্মিকা–বিজয়ের বিয়ের উদযাপনে টলিউডের মেলা

    বিয়ের পর হায়দরাবাদে, এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করলেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বুধবার সন্ধ্যায় শহরের অভিজাত তাজকৃষ্ণ হোটেলে অনুষ্ঠিত, এই সংবর্ধনার নাম দেওয়া হয়েছিল ‘বিরোশ’ গালা। অনুষ্ঠানটি যেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের এক মিলনমেলায় পরিণত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বহু নামী তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

  • Mar 05, 2026 10:27 IST

    Vijay Thalapathy: কারুর ট্র্যাজেডির পর আবার দুর্ঘটনা! বিজয়ের সভার পথে আহত তিন

    সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, তাঞ্জাভুর জেলায়, বিজয়ের গাড়িবহরের পাশেই একটি সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হন। ঘটনাটি ঘটে যখন বিজয়, তিরুচিরাপল্লী বিমানবন্দর থেকে তাঞ্জাভুর জেলার সেঙ্গিপট্টি গ্রামের, আয়াসামিপট্টিতে অনুষ্ঠিত টিভিকে-র এক সভাস্থলের দিকে যাচ্ছিলেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker