0%

২ কোটির বেশি মহিলা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কতজনের নাম থাকবে?

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম। প্রায় ১২ পাতার ফর্ম নিয়ে আমজনতার মধ্যে চর্চাও চলছে। ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার (Annapurna Bhandar) পেতেন তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে। ভেরিফিকেশনে পাশ করলেই মিলবে টাকা।

তৃণমূলের আমলে শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার (Annapurna Bhandar)

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মহিলাদের প্রথমে ৫০০ টাকা করে দেওয়া হত। পরে তা বেড়ে দাঁড়ায় ১০০০ টাকায়। তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা পেতেন মাসে ১২০০ টাকা। এরপর গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে আরও ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

How many people will get Annapurna Bhandar

কত জন পেতেন সুবিধা: ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার। অন্তর্বর্তী বাজেট পেশের সময় তৎকালীন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, সে সময় ২ কোটি ২১ লক্ষ মহিলা সে সময় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকারের ১৭০৬৩.০৩ কোটি টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন : এখনই কেজির দাম ১২০ টাকা! জামাই ষষ্ঠীতে কত টাকা ছোঁবে লিচু?

আরও যোগ হয় পরে: নতুন করে আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডারে (Annapurna Bhandar) যুক্ত হয়েছে বলেও জানিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ সরকার থেকে তৃণমূলের বিদায়ের সময় প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন।

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্মে এই ভুল করলেই কেলেঙ্কারি! আইনি সমস্যা থেকে বাতিল হতে পারে ফর্মও

যদিও রাজ্যে সরকার বদলের পর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সাংবাদিক বৈঠকে জানান, শুধুমাত্র উপযুক্ত প্রাপকরাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। উপভোক্তা তালিকায় গরমিল ধরা পড়ায় আবেদনপত্র যাচাই করার পরেই উপভোক্তা তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker