0%

দীর্ঘ ১৬ মাস পর সাক্ষাৎ, জি৭-এর মঞ্চে ‘বন্ধু’ মোদির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প, বৈঠক নিয়ে কৌতূহলী বিশ্ব

ফ্রান্সে জি-৭ বৈঠকে মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ১৬ মাস পর প্রথমবার সাক্ষাৎ করলেন দুই রাষ্ট্রপ্রধান। শুধু তা-ই নয়, হাতও মেলালেন দুই ‘বন্ধু’। শেষবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন ট্রাম্প এবং মোদি। তারপর পেরিয়ে গিয়েছে অপারেশন সিঁদুর, মার্কিন শুল্কবাণ, ইরান যুদ্ধ, হরমুজ অবরোধের মতো একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়া সম্প্রতি ওমানে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করে ‘সংঘাত’ জড়িয়েছে জড়িয়েছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। সেই আবহে দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

১৫ জুন থেকে ফ্রান্সে বসেছে এবারের জি৭ সম্মেলন। চলবে ১৭ জুন পর্যন্ত। ভারত জি৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে নিয়মিতভাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে। এই বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ সম্মেলনে উপস্থিত থাকার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতীয় সময় মঙ্গলবার বিকেলে তিনি ফ্রান্সের এভিয়ানে পা রাখেন। সম্মেলন শুরুর সময় বিশ্বনেতারা যখন নিজ নিজ আসন গ্রহণ করছিলেন, তখনই মুখোমুখি হন ট্রাম্প-মোদি। হাসিমুখে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে সম্ভাষণ জানান। এরপর করমর্দন করেন তাঁরা। তবে দুই ‘বন্ধু’র পরিচিত সেই উষ্ণ আলিঙ্গনটি এবার দেখা যায়নি। ট্রাম্প এবং মোদির মধ্যে সামান্য কিছু কথোপকথনও হয়েছে। কিন্তু কী কথা হল, তা এখনও জানা যায়নি। সম্মেলনে পাশাপাশি বসেছেন দুই ‘বন্ধু’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

জি৭ সম্মেলনের মাঝেই আলাদা করে বৈঠক করবেন মোদি এবং ট্রাম্প। কয়েকদিন আগে একথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। সংবাদ সংস্থা ‘এপি’ দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে আগেই জানিয়েছিল, বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, হরমুজ, জ্বালানি, দুই দেশের বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে সম্প্রতি ওমান উপকূলে একাধিক ভারতীয় নাবিকদের জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনা। তাতে নিহত হয়েছেন তিন ভারতীয় নাবিকও। এই নিয়ে নতুন করে ‘বিবাদে’ জড়িয়ে দুই দেশ। মনে করা হচ্ছে, মোদি ট্রাম্পের বৈঠকে এই প্রসঙ্গওটিও উঠতে পারে। তবে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে কৌতূহলী গোটা বিশ্ব।

আরও পড়ুন:

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker