0%

RBI Recruitment: প্রচুর লোক নিচ্ছে RBI, মাসে বেতন পাবেন দেড় লক্ষ!

নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। মূলত, তরুণ পেশাদারদের নিয়োগ করা হবে। তবে, আবেদনকারীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, সাইবার সুরক্ষা, কোয়ান্টাম টেকনোলজি,ডেটা অ্যানালিটিক্স বা ইকোনমিক রিসার্চ-এর মতো ক্ষেত্রে স্নাতকোত্তর (M.A) ডিগ্রি থাকতে হবে। মোট ১২টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। তবে এটি চুক্তিভিত্তিক। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই। কোথায় আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কী, কত বেতন পাবেন, জেনে নিন বিস্তারিত

শূন্যপদ-১২টি

আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ৬ জুলাই, ২০২৬-এর হিসেবে বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও আলাদা হয়। বেশিরভাগ পদের জন্য ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স,অর্থনীতি ও সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, এম.টেক বা পিএইচডি-র প্রয়োজন হয়।

মাসিক স্টাইপেন্ড

প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। তবে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বাড়ানো যেতে পারে। অর্থাৎ ৫ বছরের মেয়াদে চাকরি করতে পারবেন।

স্থান

মুম্বইয়ে অফিস। চাকরির পোস্টিং হবে মায়ানগরীতে।

আবেদন প্রক্রিয়া

  • RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে যান।
  • ইয়ং প্রফেশনাল প্রোগ্রাম ২০২৬-এর বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
  • অনলাইন অ্যাপলিকেশন লিঙ্কে ক্লিক করুন
  • ব্যক্তিগত, শিক্ষাগত এবং পেশাগত বিবরণ পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি আপলোড করুন

ছুটি এবং চুক্তি বাতিলের নিয়ম

বছরে ১৫ দিনের ছুটি পাবেন। যদি, এর থেকে বেশি ছুটি নিতে হয়, তাহলে বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। আর চুক্তি বাতিলের ক্ষেত্রে যেকোনও পক্ষকে ৩ মাসের নোটিশ দিতে হবে। তবে, প্রথম ছয় মাস কোনও নোটিশ ছাড়াই চুক্তিটি বাতিল করা যেতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker