0%

দু’বছরেই শেষ ২৭ কোটির লখনউ অধ্যায়! দুঃস্বপ্ন ভুলতে ‘ঘরে’ ফিরছেন পন্থ, লোকসান হল কত?

জল্পনা ছিলই। তাতে এবার শিলমোহর পড়ল। লখনউ সুপার জায়ান্টসে দুঃস্বপ্নের অধ্যায় শেষ হল ঋষভ পন্থের (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কার লখনউয়ে আসেন তিনি। কিন্তু দু’বছরে মোহভঙ্গ। ‘ঘরে’ ফিরছেন ঋষভ পন্থ। আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসে। কিন্তু দিল্লিতে ফিরতে ২৭ কোটি নয়, বড় গচ্চা দিতে হবে তাঁকে। ‘ট্রেড ডিলে’ ভারতীয় স্পিনার কুলদীপ যাদব দিল্লি ছেড়ে লখনউয়ে আসছেন।

২০২৫ আইপিএলের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কেনে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। কিন্তু পরপর দুই বছরে ব্যর্থতা। এবারও দুঃসহ মরশুম গিয়েছে পন্থের। ১৪ ইনিংসে করেছেন মাত্র ৩১২ রান। এবার আইপিএলে সবার শেষে নিজেদের অভিযান সমাপ্ত করেছে লখনউ। আইপিএল শেষ হতেই লখনউয়ের নেতৃত্ব ছাড়েন তিনি। তখনই জল্পনা শুরু হয়, হয়তো এলএসজি’র সঙ্গেও সমস্ত সম্পর্ক শেষ পন্থের। কিন্তু প্রশ্ন ছিল কোথায় যান তিনি? মঙ্গলবার আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ট্রেড ডিলে পন্থ দিল্লিতেই ফিরছেন। এর আগে সঞ্জীব গোয়েঙ্কা নিজে বলেছিলেন, পন্থ ১৫ বছর লখনউয়ে থাকবেন। সেই সম্পর্ক থামল মাত্র ২ বছরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

তবে ২৭ কোটি বেতন পাবেন না। সেক্ষেত্রে তাঁর বেতন হবে ১৫ কোটি টাকা। অর্থাৎ ১২ কোটি টাকা গচ্চা দিতে হবে। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লিতেই ছিলেন তিনি। অন্যদিকে দিল্লি থেকে লখনউয়ের পথে পাড়ি দিলেন কুলদীপ যাদব। দিল্লি তাঁকে ১৩.২৫ কোটি টাকায় রিটেইন করেছিল। কুলদীপ বরং ২৫ লক্ষ টাকা বেশি পাবেন। কিন্তু তিনি ছন্দে ছিলেন না। গতবার ১২ ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন। এদিকে লখনউ দিগ্বেশ রাঠীকে রেখে রবি বিষ্ণোইকে ছেড়ে দিয়েছিল। তার জায়গায় আবার কুলদীপকে নিল।

এবার প্রশ্ন হল দিল্লিতে গেলে পন্থ নেতৃত্ব পাবেন কি? কারণ, জেএসডব্লু গ্রুপ ফের দিল্লির দায়িত্ব নিলে অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, ব্যাটিং কোচ হিসেবে দিল্লিতে দায়িত্ব নিতে পারেন যুবরাজ সিং। আইপিএলের আগে তাঁর কাছে গিয়ে অনুশীলনও করেন ভারতীয় উইকেটকিপার। এর সঙ্গে ডাগআউটে বসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই বাঁহাতি কোচের তত্ত্বাবধানে পন্থ ফর্মে ফেরেন কি না, সেটাই দেখার।

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker