TMC councillor and block president arrested in Bardhaman

তোলাবাজি, দুর্নীতি, হুমকি। ক্ষমতার ব্যবহারে একাধিক বেআইনি কাজ। বর্ধমানে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। ফেরার দুই তৃণমূলকে নেতাকে বাড়ি ও জাতীয় সড়ক থেকে ধরল পুলিশ। ধৃতদের আজ, রবিবার আদালতে তোলা হয়েছে।
ধৃত দুই তৃণমূল নেতার নাম সুমিত শর্মা ও সইদ কলিমউদ্দিন ওরফে বাপ্পা। সুমিত বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশের রিপোর্ট অনুযায়ী, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে দীর্ঘ দিন ফেরার ছিল দুর্নীতি, তোলাবাজি, হুমকি মতো মারাত্মক অভিযোগে বিদ্ধ সুমিত। দিন কয়েক আগে বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাড়িতে সুমিত ফিরে এসেছে বলে খবর আসে পুলিশের কাছে। তারপরই অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগেই খোকন দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার পুলিশ ধরল তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলরকে।
অন্যদিকে গ্রেপ্তার হয়েছেন বর্ধমানের রায়না দুই ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কলিমউদ্দিন ওরফে বাপ্পা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বর্ধমানের নবাবহাট এলাকায় জাতীয় সড়ক এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধেও তোলাবাজি-সহ একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে। দু’জনকেই আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজ্যজুড়ে নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তোলাবাজি, হুমকি, মারধর, কোটি কোটি টাকার দুর্নীতি। জোর করে জমি দখল, সরকারি প্রকল্পের কাটমানি-সহ একাধিক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, সবাইকে ধরা হবে। অ্যাকশন শুরু করেছে পুলিশ। এবার গ্রেপ্তার হলেন বর্ধমানের দুই তৃণমূল নেতা।
শেয়ার
লিংক



