0%

আর নয় অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক কর্মী! কড়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সবদিক নিউজ: রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের (Contractual Employees) মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী দিনে এই ধরনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনার পাশপাশি আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এদিন একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেশ কিছু সরকারি দপ্তর এবং এমনকী তাদের অধীনস্থ দপ্তরগুলিও প্রায় নিয়িমাফিকভাবে অর্থ দপ্তর ও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের কাছে ‘ম্যান পাওয়ার’ এজেন্সির চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনরায় কাজে নিয়োগ করার অনুমোদন চেয়ে থাকে। এমনকী অনেক ক্ষেত্রে এমনও অভিযোগ উঠে আসছে যেখানে নাকি অর্থ দফতরের অনুমোদন ছাড়াই এই ধরনের কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

তাছাড়া এই ধরনের প্রবণতা সরকারি চাকরিতে সমান সুযোগের নীতির পরিপন্থী। এছাড়াও অধস্তন কর্মীদের পদোন্নতির সুযোগও কমে যায় অনেকটাই। তাই এবার এই ধরণের নিয়োগের ক্ষেত্রে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ লাগছে না স্মার্ট মিটার, প্রতিমাসেই আসবে বিদ্যুতের বিল, বিধানসভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি ওই বিজ্ঞপ্তিতে মুখ্যসচিব এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ হোক কিংবা ম্যানপাওয়ার এজেন্সির চুক্তির মেয়াদ বাড়ানো হোক কোনোটাই নিয়মিত প্রশাসনিক প্রথা হতে পারে না। এই ধরণের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে ও প্রয়োজনে ব্যবস্থাও নিতে পারে প্রশাসন কিংবা পুলিশ।

নতুন নির্দেশিকায় মুখ্যসচিব সাফ জানিয়ে দিয়েছেন কোনো সরকারি কর্মীর অবসরের অন্তত ৩ মাস আগে থেকেই সংশ্লিষ্ট দপ্তরকে শূন্যপদ পূরণের জন্য নতুন কর্মীর নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিতে হবে। এর ফলে নতুন কর্মীদের কাজের ট্রেনিং দেওয়ার সময় ও সুযোগও পাওয়া যাবে। এমনকি কতগুলো শূন্যপদ তৈরী হচ্ছে প্রত্যেক মাসে বাধ্যতামূলকভাবে তার পর্যালোচনা করতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker