0%

LPG e-KYC এখন মোবাইলেই, কোন অ্যাপ ডাউনলোড করবেন? দেখে নিন

বাংলা হান্ট ডেস্কঃ দেশের লক্ষ লক্ষ LPG গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে। গ্যাস সংযোগ ব্যবহারকারী প্রকৃত গ্রাহকদের তথ্য যাচাই করতে e-KYC বাধ্যতামূলক করা হয়েছে (LPG e-KYC)। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভবিষ্যতে গ্যাস সিলিন্ডার বুকিং করতে সমস্যা হতে পারে, এমনকি বুকিং বাতিলও হয়ে যেতে পারে। তবে স্বস্তির বিষয় হল, এই কাজের জন্য আর গ্যাস এজেন্সিতে যাওয়ার দরকার নেই। মোবাইল অ্যাপ বা অনলাইন মাধ্যমেই বাড়িতে বসে সহজে e-KYC করা যাবে।

বাড়িতে বসেই সম্পূর্ণ করুন যাচাই প্রক্রিয়া

LPG গ্রাহকদের জন্য e-KYC এখন বাধ্যতামূলক। ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস এবং HP Gas-এর গ্রাহকরা নিজেদের সংস্থার নির্দিষ্ট মোবাইল অ্যাপ ব্যবহার করে এই কাজ করতে পারবেন। এর ফলে গ্যাস সংযোগের তথ্য হালনাগাদ থাকবে এবং প্রকৃত গ্রাহকদের শনাক্ত করা সহজ হবে। সরকারের মতে, e-KYC চালুর মূল উদ্দেশ্য হল ভুয়ো গ্রাহক ও জাল সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাই যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের দ্রুত e-KYC করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা IndianOil One অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভারত গ্যাসের গ্রাহকদের জন্য রয়েছে HelloBPCL for Business অ্যাপ এবং HP Gas গ্রাহকদের জন্য HP Pay অ্যাপ। এই অ্যাপগুলি গুগল প্লে স্টোরে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

কীভাবে করবেন LPG e-KYC?

১. প্রথমে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, LPG কনজিউমার নম্বর এবং প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখুন।

২. আপনার গ্যাস সংস্থার অফিসিয়াল অ্যাপ (IndianOil One, HelloBPCL for Business বা HP Pay) ডাউনলোড করে লগইন করুন।

৩. অ্যাপে থাকা e-KYC অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য জমা দিন।

৪. এরপর Aadhaar FaceRD অ্যাপ ডাউনলোড করে ফেস স্ক্যান বা বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করুন।

৫. যাচাই সফল হলে আপনার LPG e-KYC আপডেট হয়ে যাবে এবং আলাদা করে কোথাও যাওয়ার দরকার হবে না।

যাঁরা মোবাইল অ্যাপ ব্যবহার করতে চান না, তাঁরা PMUY পোর্টালের মাধ্যমে অনলাইনেও e-KYC করতে পারবেন। বিশেষ করে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এই ব্যবস্থা বেশ সুবিধাজনক।

LPG Cylinder check the new gas price in Kolkata

আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে? আগস্ট মাসের কিস্তি নিয়ে বড় কথা জানাল সরকার

তবে মোবাইলে নেটওয়ার্ক সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে e-KYC সম্পন্ন না হলে নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া 1800 2333 555 হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্য পাওয়া যাবে। প্রয়োজন হলে ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে e-KYC সম্পন্ন করার সুযোগও রয়েছে (LPG e-KYC)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker