0%

ত্রিপুরায় বিজেপি শাসনে বিএসএফও আক্রান্ত, ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের

আগরতলা, ৩ নভেম্বর: ত্রিপুরায় বিজেপি শাসনকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানদের উপর হামলার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। বিএসএফের উপর হামলার ঘটনা নিয়ে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কার্যকারিতা নিয়েও কটাক্ষ করেন তিনি।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কুণাল ঘোষ বলেন, ত্রিপুরায় বিজেপির সরকার থাকা সত্ত্বেও বিএসএফ জওয়ানদের উপর কীভাবে এত ভয়াবহ হামলার ঘটনা ঘটতে পারে? তিনি প্রশ্ন তোলেন, বিজেপি এখন কী বলবে? তাদের ডাবল ইঞ্জিন সরকারের দাবি কোথায় গেল?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনেই বিএসএফ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে রাজ্যে বিজেপি সরকার, অন্যদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার। অথচ সেই সরকারের অধীনস্থ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাই ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

অভিযুক্তদের গ্রেফতারের প্রসঙ্গেও কুণাল ঘোষ বলেন, কে গ্রেফতার হয়েছে, কে হয়নি, সেটি পরের বিষয়। মূল প্রশ্ন হচ্ছে, বিএসএফের উপর এমন হামলার ঘটনা কীভাবে ঘটতে পারে? আগরতলা রেলস্টেশন থেকে রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, বিএসএফ নিজেদের দায়িত্ব পালন করছে, অথচ তাদেরই আক্রান্ত হতে হচ্ছে।

ওই ঘটনায় দলমত নির্বিশেষে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তৃণমূল বিধায়ক। বিএসএফের উপর হামলার ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker