‘অভিবাসী তাড়ানো নীতি একটু বেশিই কঠোর ছিল’, নির্বাচন হেরে অনুতাপ ট্রাম্পের!

মধ্যবর্তী নির্বাচনে হারের পর নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন অবৈধ অভিবাসীদের নির্বাসনের ক্ষেত্রে তাঁর নীতি অত্যন্ত কঠোর ছিল। তাঁর দাবি, এর ফলেই মধ্যবর্তী নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে রিপাবলিকান পার্টি। যদিও নিজের ভুলের জন্য ট্রাম্প সত্যিই অনুতপ্ত কি না তা বলা কঠিন। কারণ, অভিবাসন বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া স্টিফেন মিলারকে ট্রাম্প সম্প্রতি তাঁর ‘চিফ অফ স্টাফ’ হিসেবে নিয়োগ দিয়েছেন।
কড়া অভিবাসন নীতির জেরে গত বছরও গোটা আমেরিকাজুড়ে হয়েছে ব্যাপক ধড়পাকড়। অভিবাসীদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে নিজ নিজ দেশে। এই ঘটনার সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে বহু দেশকে। শুধু তাই নয়, বৈধভাবে থাকা নাগরিকদের উপর হয়েছে নিপীড়ন। এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ”আমার মনে হয় অভিবাসন নীতি একটু বেশিই কঠোর ছিল।” তবে একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এটাও বলেন, “সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য আমার A+ প্রাপ্য।” ট্রাম্পের কথায়, “যারা মার্কিন অর্থনীতিতে অবদান রাখছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলেই ক্ষতিটা হয়ে গিয়েছে। ভালো চাকরি করা মানুষদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল।” এই অবস্থায় রাজনৈতিক মহলের অনুমান, হতে পারে এবার পুরনো নীতি থেকে সরে এসে অভিবাসন নীতি কিছুটা শিথিল করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট এটাও বলেন, “সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য আমার A+ প্রাপ্য।”
উল্লেখ্য, ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শপথ গ্রহণের পরপরই ট্রাম্প এই প্রতিশ্রুতি পূরণে লেগে পড়েন। তিনি হাজার হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করেন। অনেককে হাতে হাতকড়া পরিয়ে বিমানে করে নির্বাসিত করা হত। ২০২৬ সালের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এখনও পর্যন্ত প্রায় ২,৫০,০০০ জনকে নির্বাসিত করেছেন। ভারতীয়দের কথা বলতে গেলে, ট্রাম্প এখন পর্যন্ত ৪৮০০ জনকে আমেরিকা ছাড়া করেছেন।
শেয়ার
লিংক



