Akshaye Khanna: অক্ষয় খান্নাকে একসময় এড়িয়ে চলতেন ফারাহ খান! পুরনো স্মৃতি ফাঁস পরিচালকের

পরিচালক আদিত্য ধরের ছবি ধুরন্ধর মুক্তির পর আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না। দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করলেও সাম্প্রতিক সময়ে এই ছবির সাফল্যের পর তিনি নতুন করে দর্শকদের নজর কেড়েছেন। এরই সঙ্গে অনেকেই আবার ফিরে দেখছেন পরিচালক ফারহা খান-এর মজার কমেডি ছবি তিস মার খানে-এ তাঁর অভিনয়।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি তখন বক্স অফিসে বড় ব্যর্থতা পায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি ধীরে ধীরে ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে। বিশেষ করে অক্ষয় খান্নার অদ্ভুত অথচ আন্তরিক অভিনয় আজও সোশ্যাল মিডিয়ায় নানা রিল ও ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়। প্রায়ই এই ভিডিওগুলিতে ফারাহ খানকে ট্যাগ করে অভিনেতার অভিনয়ের প্রশংসা করতে দেখা যায়।
Arijit Singh: জিয়াগঞ্জের ছেলে থেকে জাতীয় পুরস্কারজয়ী গায়ক, এভাবেই নিজের ভাগ্য পাল্টালেন অরিজিৎ
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান জানান, অক্ষয় খান্নার সঙ্গে তাঁর কাজের শুরুটা মোটেই সহজ ছিল না। ইউটিউবার Ranveer Allahbadia-র পডকাস্টে তিনি খোলাখুলি বলেন, “নব্বইয়ের দশকে আমি অক্ষয়ের সঙ্গে কয়েকটি সিনেমা করেছি, আর তারপর আমি একটু আঘাত পেয়েছিলাম। কারণ তিনি তখন অন্যরকম মানুষ ছিলেন। হ্যাঁ, তিনি অন্তর্মুখী ছিলেন, কিন্তু সেটে খুব ভাল মানুষ ছিলেন না। যখনই শুনতাম কোনও ছবিতে অক্ষয় খান্না আছেন, আমি বলতাম- ‘আমার কাছে তারিখ নেই।’”
ফারাহ আরও জানান, সেই সময় অক্ষয় চুল পড়ার সমস্যায় ভুগছিলেন, যা তাঁর মেজাজকে প্রভাবিত করেছিল। তাঁর কথায়, “আমার মনে হয় সে সময় তিনি নিজেই বলেছিলেন যে তাঁর চুল সব পরে যাচ্ছে। তিনি প্রায়ই খিটখিটে হয়ে থাকতেন। মাঝে মাঝে জিনিসপত্র ছুঁড়ে ফেলে বলতেন, ‘এটা কী ধরনের সংলাপ?’ তিনি তখন এমনই ছিলেন।”
বাড়িতে মিলল দেহ, ২৭ বছরেই শেষ অভিনেতা হরিমুরলির জীবনযাত্রা
তবে পরিস্থিতি বদলে যায় ফারহান আখতারের পরিচালনায় তৈরি ছবি দিল চাহতা হ্যায়-এ কাজ করার সময়। ফারাহ বলেন, “‘দিল চাহতা হ্যায়’-এর সময় তিনি পুরোপুরি বদলে গিয়েছিলেন। তখন তিনি অনেক শান্ত হয়ে গিয়েছিলেন। তার আগে যদি কোনও দৃশ্যে পানি বা বৃষ্টি থাকত, তিনি সবসময় টুপি পরে থাকতেন। কিন্তু এই ছবির পর যেন অনেক কিছু বদলে যায়।”
আজ তাদের সম্পর্ক বেশ উষ্ণ বলেই জানান ফারাহ। তিনি বলেন, “‘ধুরন্ধর’ দেখার পর আমি তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। পরে আমি তার আলিবাগের বাড়িতেও গিয়েছি। অক্ষয়ের মধ্যে যেটা আমি সবচেয়ে পছন্দ করি, সেটা হলো তিনি বাড়তি কথা বলেন না,তিনি কেবল কাজ নিয়ে থাকেন এবং অভিনয়টা সত্যিই উপভোগ করেন।”
ফারাহ আরও জানান, তিস মার খানে আতিশ কাপুর চরিত্রটি প্রথমে অনেক অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন। তাঁর কথায়, “অনেকে এই চরিত্রকে না বলেছিলেন। প্রথমে শারমন জোশীও রাজি হননি। আর অক্ষয় খান্না তো সেই চরিত্রের জন্য একেবারেই অপ্রত্যাশিত পছন্দ ছিল। কারণ এটি ছিল একেবারে পাগলাটে কমেডির চরিত্র।” তবে শেষ পর্যন্ত সেই চরিত্রেই অক্ষয় খান্নার অভিনয় আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।



