0%

Anant Ambani’s Viral Watch: ঘড়ির মাঝে বসে আছেন স্বয়ং শিব! ১০০০ হিরে বসানো অনন্ত অম্বানীর এই ঘড়ির দাম শুনলে মাথা বন বন করে ঘুরবে…

মুম্বই: ভারত তথা বিশ্বের ধনকুবেরদের কথা বললে প্রথমেই অম্বানী পরিবারের কথাই মাথায় আসে। ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী (Mukesh Ambani) ও তাঁর পরিবার যেন ঐশ্বর্য এবং বিলাসবহুল জীবনযাত্রার সমার্থক। মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আর সেই সময়ই আরও একটি জিনিস চোখে এসেছিল। তা হল অনন্তের ঘড়ি।

অনন্ত অম্বানীর একাধিক দুর্লভ ঘড়ির কালেকশন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি আরও একটি ঘড়ি নজর কেড়েছে সকলের। সম্প্রতি যে ঘড়িটি পরেছিলেন, সেটি হল ‘অপেরা গডফাদার ব্যাগেট শিবা ওয়াচ’। আধ্যাত্মিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ঘড়িটির বৈশিষ্ট্য নেটিজেনদের অবাক করে দিচ্ছে।

ঘড়ির বিশেষত্ব-

বিশ্বখ্যাত লাক্সারি ব্র্যান্ড, জেকব অ্যান্ড কো (Jacob & Co) অনন্ত অম্বানীর জন্য বিশেষভাবে ডিজাইন করেছে এই ঘড়ি। কাস্টম ঘড়িটি একটি অনবদ্য শিল্পকর্ম তুলে ধরেছে। ঘড়ির ডায়ালের মাঝখানে আছে ধ্যানমুদ্রায় থাকা ভগবান শিবের একটি সূক্ষ্ম খোদাই করা ছোট মূর্তি। এর পাশেই রয়েছে পবিত্র ওম চিহ্ন।

এই ঘড়িটির কেসিং ১৮-ক্যারেট রোজ় গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এতে খোদাই করা ১০০০-এরও বেশি হিরে। এর মধ্যে ৩০০-এরও বেশি ব্যাগেট-কাট হিরে রয়েছে।

প্রযুক্তিগত বিস্ময়-

এই ঘড়িটি শুধু দেখতেই সুন্দর নয়, এর ভেতরে অত্যন্ত জটিল ইঞ্জিনিয়ারিং লুকানো আছে। এতে মোট ৬৫৮টি ছোট ছোট যন্ত্রাংশ রয়েছে। সময়ের নির্ভুলতার জন্য, এতে ট্রিপল-অ্যাক্সিস টুরবিলন নামক একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এটি একটি মিউজিক্যাল ঘড়ি। এর ১২০-নোটের মিউজিক বক্স সিস্টেমের মাধ্যমে বিখ্যাত ‘দ্য গডফাদার’ সিনেমার সুর শোনা যাবে। গান শুরু হলে ঘড়ির ভিতরের যন্ত্রাংশগুলি নড়াচড়া করে।

ঘড়ির দাম-

শুধু এই ঘড়িটির আনুমানিক মূল্যই প্রায় ১২ কোটি টাকা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, অনন্ত অম্বানীর ঘড়ির সংগ্রহের মোট মূল্য ২০০ কোটি টাকারও বেশি। তাঁর কাছে পাটেক ফিলিপ এবং রিচার্ড মিলের মতো অনেক দুর্লভ ব্র্যান্ডের ঘড়ি রয়েছে। মেটা-র সিইও মার্ক জাকারবার্গও অনন্তের ঘড়ির সংগ্রহ দেখে মুগ্ধ হয়েছিলেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker