0%

EPFO: বদলেছেন চাকরি, পুরনো সংস্থার সাহায্য ছাড়াই কয়েক মিনিটে Provident Fund ট্রান্সফার কীভাবে করবেন?

কীভাবে পাবেন এই টাকা?Image Credit: Getty Images

বেসরকারি সংস্থায় যাঁরা চাকরি করেন, কেরিয়ারে উন্নতির জন্য তাঁরা চাকরি বদল করেন। আরও বেশি বেতন, পদন্নতি ও কাজের পরিবেশের পরিবর্তনের জন্যই সাধারণত মানুষ নতুন চাকরির সন্ধান করে। আর চাকরি পরিবর্তনের সময় অনেকেরই একটা বিরাট সমস্যা হয়, আর সেটা হল পুরনো পিএফ অ্যাকাউন্টের টাকা নতুন অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া। আগের তুলনায় এখন এই পদ্ধতি অনেকটা সহজ হলেও অনেক সময় আগের সংস্থা কিছু সমস্যা তৈরি করতে পারে।

অনেক সময় আবার কোনও সংস্থা বন্ধ হয়ে গেলেও কর্মচারীরা এই সমস্যার সম্মুখীন হন। আর এর ফলে অনেক সময় অনেক কর্মচারী তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকার কথা ভুলে যান বা তুলতে ভুলে যান। কিন্তু এবার এমন কিছু হলে রয়েছে একটি ভাল খবর। ইপিএফও এই প্রক্রিয়াটিকে এত সহজ করে দিয়েছে যে এবার পুরনো পিএফ এক জায়গায় নিয়ে আসতে আর আগের সংস্থার কোনও সাহায্য লাগবে না।

অনেকেই মনে করেন তাঁদের পুরনো পিএফের টাকা স্থানান্তর করার কোনও প্রয়োজন নেই। কিন্তু এটা ঠিক নয়। পুরনো অ্যাকাউন্টের টাকা স্থানান্তর না করলে তা তিন বছর পর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এ ছাড়াও পুরনো অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলে বাড়তি করও দিতে হতে পারে।

আগে এই কাজগুলো করতে আগের সংস্থাকে অনুমোদন দিতে হত। কিন্তু নতুন নিয়মে আপনার বর্তমান নিয়োগকর্তাও এই অনুমোদন দিতে পারে। শুধুমাত্র আপনাকে নিশ্চিত করতে হবে আপনার বর্তমান সংস্থায় আপনার কেওয়াইসি আপডেট করা আছে কি না। আর আপনার ইউএএনটি সক্রিয় রয়েছে কি না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker