0%

কলাপাতা মুখে পুরে বুঝলেন ভুল! কলকাতায় প্রথম পান খেতে গিয়ে জয়া আহাসানের হাস্যকর কাণ্ড

Entertainment Latest Live News Updates:জনপ্রিয় অভিনেত্রী জয়া আহাসান (Jaya Ahsan) অভিনয়ের গাম্ভীর্যের জন্য যতটা পরিচিত, বাস্তব জীবনে ঠিক ততটাই সহজ-সরল আর তারই এক মজার প্রমাণ মিলেছিল কলকাতায় প্রথম পান খাওয়ার অভিজ্ঞতায়। কলকাতার রাস্তায় একদিন  গাড়ি থামিয়ে পান খাওয়ার ইচ্ছে হয় তাঁর। স্থানীয় এক পান দোকানের দোকানদার কলাপাতা মোড়ানো একটি সাজানো পান এগিয়ে দেন।

কিন্তু বিপত্তি বাঁধে সেখানেই। কলকাতার পান খাওয়ার রীতি সম্পর্কে অজ্ঞ জয়া ভেবেছিলেন পুরোটা একসঙ্গেই খেতে হয়। ফলত, কলাপাতা না খুলেই পুরো পানটি মুখে পুরে দেন তিনি! কয়েক সেকেন্ড পরই স্বাদে অদ্ভুত লাগায় চমকে ওঠেন অভিনেত্রী। দোকানদার ও আশপাশের লোকজন তখন হাসিতে ফেটে পড়েন।

  • Feb 06, 2026 16:33 IST

    Anirban Bhattacharya: ‘ক্ষমা মানুষ অন্যায় করলে চায়’, আর কি বললেন অনির্বাণ?

    ফেডারেশনের কাছে অনির্বাণকে দ্রুত কাজে ফেরানোর আবেদন জানিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন দেব। রাজ চক্রবর্তীও একই সুরে কথা বলেছেন। ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও অনির্বাণের পাশে দাঁড়িয়েছেন। তবে এই ‘ক্ষমা চাওয়া’ প্রসঙ্গেই একরকম আপত্তি তুলেছেন অনির্বাণ নিজে। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলে তিনি বলেন, “কেউ যেন আমার হয়ে ক্ষমা না চান…’।

    দেবের প্রসঙ্গ টেনে তিনি জানান, তিনি কৃতজ্ঞ, শুধু দেব নন, রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও যে তাঁর হয়ে কথা বলেছেন, তা ভালোবাসা ও অপত্য স্নেহ থেকেই। অনির্বাণের কথায়, ‘আমি দেবের প্রতি কৃতজ্ঞ। শুধু দেব কেন? রাজদা, বুম্বাদাও বলেছেন। তাঁরা আমার ভালো চেয়েই বলেছেন।’ কিন্তু ‘ক্ষমা’ শব্দটি নিয়েই তাঁর সবচেয়ে বেশি আপত্তি। তাঁর কথায়, ‘ক্ষমা মানুষ অন্যায় করলে চায়। তাই আমিও চাইবো, ওঁরা যেন কেউ আমার হয়ে ক্ষমা না চান।’

  • Feb 06, 2026 13:54 IST

    Border 2: দুর্দান্ত ওপেনিং, কিন্তু দুই সপ্তাহেই গতি হারাচ্ছে ‘বর্ডার ২’?

    অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত মুক্তিপ্রাপ্ত ছবি। বিপুল আগ্রহ, অগ্রিম বুকিং এবং মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সব জায়গাতেই ছবির জোরালো সূচনা দেখা যায়। তবে মুক্তির দুই সপ্তাহ পার হতেই ছবির আয় কিছুটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছে।

  • Feb 06, 2026 13:07 IST

    ‘শুধু হাসলেই টাকা আসুক’- অর্চনা পুরান সিংকে দেখে স্বপ্নের কথা বললেন সময় রায়না

    শুট শেষ হলে অর্চনা এবং তাঁর দুই ছেলে—আর্যমান ও আয়ুষ্মান—সময়ের বিলাসবহুল গাড়িটি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। গাড়ির ভিতরে থাকা সিট ম্যাসাজার, আরামদায়ক রিক্লাইনার এবং প্রশস্ত লেগ স্পেস দেখে অর্চনার বিস্ময় চেপে রাখা যায়নি। সেই সময়ই সময় রায়না মজা করে বলেন, “একটা বাটলারই শুধু কম আছে- অর্ডার নেওয়ার জন্য।” অর্চনা হাসতে হাসতে বলেন, “এখন তো আমাকে এটা কিনতেই হবে।” উত্তরে সময় বলেন, “তুমি তো চারটে কিনতে পারো।” সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ঠাট্টা করে যোগ করেন, “এর জন্য কিন্তু আগে বাতিল হতে হবে।”

  • Feb 06, 2026 12:58 IST

    Aishwarya Rai: অভিষেক বচ্চনের জন্মদিনের ভালোবাসায় ভরা ঐশ্বর্যর শুভেচ্ছা

    বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক বরাবরই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। অভিষেক বচ্চনের ৫০তম জন্মদিনে সেই ভালোবাসারই এক ভালোবাসায়পূর্ণ ঝলক দেখা গেল ঐশ্বর্যর আবেগঘন শুভেচ্ছাবার্তায়,  যা মুহূর্তের মধ্যেই অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।

  • Feb 06, 2026 12:08 IST

    Anurag Kashyap: এপস্টিন ফাইলস’ বিতর্কে নাম জড়ানোয় মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

    বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে তথাকথিত ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files)। এই জল্পনার রেশ এবার এসে পড়েছে ভারতীয় চলচ্চিত্র জগতেও। প্রথমে পরিচালক মীরা নায়ারের নাম ঘিরে কিছু দাবি সামনে আসে। সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছে বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) নাম। 

    এই সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তিনি জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই। তিনি বলেন, “আমি এসব সম্পর্কে কিছুই জানি না। আমাকে প্রতি মাসে প্রায় ১৫টা করে স্পিকার হিসেবে আমন্ত্রণ পাঠানো হয়। বেশিরভাগেরই উত্তর দিই না। আর জীবনে আমি কখনও বেজিংয়ে যাইনি।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker