0%

I-PAC মামলায় নতুন মোড়! কলকাতায় পা রাখলেন ED ডিরেক্টর রাহুল নবীন

বাংলা হান্ট ডেস্কঃ পরিকল্পনা মতো বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষকর্তা (ED Director Rahul Naveen)। সাম্প্রতিক আইপ্যাক কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার ও ED-র মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার মধ্যেই এই সফর ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও সফরের নির্দিষ্ট কারণ নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী ঘটেছিল?

গত ৮ জানুয়ারি তৃণমূলের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা Indian Political Action Committee অর্থাৎ I-Pac-এর কলকাতার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে তল্লাশি চালায় ED। সেই সময় নাটকীয় ভাবে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা।

কী অভিযোগ তৃণমূলের?

তৃণমূলের দাবি, বিজেপির হয়ে ইডি ব্যবহার করে দলের প্রার্থীতালিকা ও অভ্যন্তরীণ তথ্য হাতানোর চেষ্টা হয়েছিল। আরও অভিযোগ, আইপ্যাক অফিসে থাকা একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি বাজেয়াপ্ত করতে চেয়েছিল ইডি।
তল্লাশি শেষে অফিস ও প্রতীকের বাড়ি থেকে কিছু কাগজপত্র হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের ‘চেয়ারপার্সন’ হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন।

আদালতের দ্বারস্থ ইডি

এই ঘটনার পর ইডি বিষয়টি আদালতে তোলে। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ED-র তরফে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এমনকি পুরো ঘটনার CBI তদন্তের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, ইডির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করেছে কলকাতা ও বিধাননগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থও হয়েছে ইডি। আপাতত আদালতের নির্দেশে ED-র বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ স্থগিত রয়েছে।

ED Director Rahul Navin to Visit Kolkata Ahead of IPAC Hearing

আরও পড়ুনঃ SIR নিয়ে সরব মমতা, দু-তিন দিনেই লিখলেন ২৬টি কবিতা, বইমেলায় পাওয়া যাবে বই

ED আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন (ED Director Rahul Naveen)

আইপ্যাক-কাণ্ডের রেশ কাটার আগেই আবার রাজ্যে পা রাখলেন ED-র শীর্ষকর্তা। সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ED আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন (ED Director Rahul Naveen)। শনিবার তাঁর দিল্লি ফেরার কথা। এই তিন দিনই রাজ্যের সব ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে আইপ্যাক-কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker