0%

In laws tortured woman for giving birth to daughters in Shantipur

বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অত্যাচারের অভিযোগ। পরপর দুটি কন্যা সন্তান জন্মানো। এবার ওই গৃহবধূর মুখে অ্যাসিড ঢেলে দিল স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন! ওই বধূ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। হাড়হিম করা ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ওই পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, প্রায় চার বছর আগে দেখাশোনা করে শিল্পা ঘোষের বিয়ে হয় শান্তিপরের গয়েশপুরের বাসিন্দা সনদ ঘোষ ওরফে বাবাই ঘোষের সঙ্গে। বিয়ের সময় কোনও যৌতুক চাওয়া হয়নি। অভিযোগ, বিয়ের কিছু সময় পর থেকেই পণের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হত! শিল্পার বাবা প্রেমচাঁদ ঘোষ জানিয়েছেন, পরিবারের সেই আর্থিক সামর্থ নেই। এদিকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ক্রমাগত টাকা দাবি করা হতে থাকে! টাকা না পেয়ে মেয়ের উপর শ্বশুরবাড়িতে চলত অত্যাচার! 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শিল্পা দুই মেয়ের জন্ম দেন। পুত্রসন্তান জন্ম না হওয়ায় তাঁকে গঞ্জনার মুখে পড়তে হত বলে অভিযোগ। ওই তরুণীর বাবা প্রেমচাঁদ ঘোষের অভিযোগ, দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়ের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল।

এদিকে শিল্পা দুই মেয়ের জন্ম দেন। পুত্রসন্তান জন্ম না হওয়ায় তাঁকে গঞ্জনার মুখে পড়তে হত বলে অভিযোগ। ওই তরুণীর বাবা প্রেমচাঁদ ঘোষের অভিযোগ, দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়ের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল। স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তাঁকে মারধর করত! বাপেরবাড়ির তরফে দাবি করা হয়, মাঝেমধ্যে শিল্পা তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত গঞ্জনা সহ্য করেই শ্বশুরবাড়িতে থেকে গিয়েছিলেন ওই বধূ। কিন্তু শুক্রবার তাঁর উপর ঘটে গেল নারকীয় ঘটনা।

ওই বধূর বাপেরবাড়ির অভিযোগ, শুক্রবার স্বামী সনদ ঘোষ, শাশুড়ি কাকলি ঘোষ, শ্বশুর দেবব্রত ঘোষ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা গয়েশপুর পঞ্চায়েতের সদস্য লালটু ঘোষ শিল্পার উপর শারীরিক নির্যাতন চালান। তাঁর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। মুখে প্রবল ক্ষত দেখা দিয়েছে। বাপেরবাড়ির লোকজন খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি ভর্তি রয়েছেন। শনিবার রাতে শান্তিপুর থানায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

 

 

 

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker