0%

Lionel Messi’s wax statue created in Asansol

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামছেন মেসি। স্পেনকে হারিয়ে তাঁর হাতে উঠুক বিশ্বকাপ। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড তৈরি করুন ফুটবলের রাজপুত্র। এই আশায় এখন বুক বাঁধছেন আর্জেন্টিনার মানুষ। মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ফ্যান-ফলোয়াররা। বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি মেসিজ্বর দেখা গিয়েছে আসানসোলেও। সেই আবহে বানানো হল ফুটবল রাজপুত্র লিওনেল মেসির মোমের মূর্তি।

আসানসোল শিল্পাঞ্চলের শিল্পী সুশান্ত রায়। দীর্ঘ সময় ধরে তিনি বিশিষ্টদের মোমের মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। আসানসোলের মহিশিলায় ওয়াক্স মিউজিয়ামে তাঁর তৈরি বহু খেলোয়ার, মনীষীদের মোমের মূর্তি জায়গা পেয়েছে। শিল্পী এবার তৈরি করে ফেললেন মেসির মোমের মূর্তি। অবিকল দেখতে মেসির মূর্তি নিয়ে হইচই পড়েছে এলাকায়। ওয়াক্স মিউজিয়ামে ওই মূর্তি বসানো হয়েছে। কেবল মূর্তিই নয়, ফিফা বিশ্বকাপের রেপ্লিকা ও ফুটবলও বানিয়ে রাখা হয়েছে মেসির সামনে। শিল্পী সুশান্ত রায় বরাবর মেসি ভক্ত। এবারের বিশ্বকাপে মেসির খেলা দেখে তিনি মুগ্ধ। 

ওয়াক্স মিউজিয়ামে ওই মূর্তি বসানো হয়েছে। কেবল মূর্তিই নয়, ফিফা বিশ্বকাপের রেপ্লিকা ও ফুটবলও বানিয়ে রাখা হয়েছে মেসির সামনে। শিল্পী সুশান্ত রায় বরাবর মেসি ভক্ত। এবারের বিশ্বকাপে মেসির খেলা দেখে তিনি মুগ্ধ।

একেকটা ম্যাচ জিতে ক্রমে বিশ্বকাপ সফরে ফাইনালের দিকে ক্রমে এগিয়েছে আর্জেন্টিনা। সেসময়ই মাথায় এসেছিল ওই মোমের মূর্তি তৈরি করার। যেমন ভাবা তেমন কাজ, ধীরে ধীরে তৈরি হতে থাকে রাজপুত্রের মূর্তি। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা। দুরন্ত মেসি ৩৯ বছর বয়সেও যেন তরুণ। একের পর এক গোল করছেন। এবার ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। ফাইনালের আগে কাজ শেষ করে ফেলেছেন শিল্পী সুশান্ত রায়ও। ওয়াক্স মিউজিয়ামে জায়গা পেয়েছে মেসি মূর্তির। মেসিভক্তরাও এই মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন। শিল্পী নিজেও এই মূর্তি নিয়ে যথেষ্ঠ আবেগাপ্লুত। এদিন তিনি মেসির মূর্তিকে ফুল দিয়ে পুজো করেন। মেসির পাশে রয়েছে ফুটবল বিশ্বকাপের রেপ্লিকা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker