0%

Rakul Preet: জালিয়াতির অভিযোগ! চেহারা নিয়ে কটাক্ষের কড়া জবাব রাকুল প্রীতের

অভিনেতা-অভিনেত্রীরা প্রায়ই, তাঁদের চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, কঠোর বিচার ও কটাক্ষের মুখে পড়েন। শরীরের গঠন থেকে শুরু করে মুখের সামান্য পরিবর্তন- সবকিছু নিয়েই নেটিজেনদের একাংশ নির্দ্বিধায় মন্তব্য করেন। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। নিজেকে প্লাস্টিক ও কসমেটিক সার্জন বলে দাবি করা এক ব্যক্তি একটি ভিডিওতে অভিযোগ করেন, রাকুল নাকি মুখে একাধিক কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন, যার ফলে তাঁর চেহারায় বড়সড় পরিবর্তন এসেছে।

এই দাবিতে একেবারেই ক্ষুব্ধ রাকুল। তিনি ওই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। অভিনেত্রীর কথায়, “Fraud alert- ভয়ঙ্কর বিষয় হল, এ ধরনের মানুষ নিজেকে ডাক্তার বলে দাবি করছে। কোনওরকম সত্য যাচাই না করেই ভিত্তিহীন মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছে।” রাকুল স্পষ্ট করে জানান, এভাবে মিথ্যে তথ্য ছড়ানো একেবারেই অনৈতিক।

Chandan Sen: আদিবাসী ও মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ? SIR প্রসঙ্গে গুরুতর অভিযোগ চন্দন সেনের

রাকুল আরও বলেন, কসমেটিক প্রক্রিয়া করানো নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। কেউ যদি নিজের ইচ্ছায় অস্ত্রোপচার করান, তা নিয়ে বিচার করার অধিকার কারও নেই। তবে কারও সম্পর্কে প্রমাণ ছাড়া এমন অভিযোগ তোলা সম্পূর্ণ অন্যায়। তিনি লেখেন, “আমি একজন অভিনেতা হিসেবে প্রাচীন ও আধুনিক বিজ্ঞান দুটোই বুঝি। কেউ যদি সার্জারি করান, তাতে আমার সমস্যা নেই। কিন্তু ওজন কমা বা চেহারার পরিবর্তন, যে কঠোর পরিশ্রম, শরীরচর্চা আর শৃঙ্খলার ফল হতে পারে- এই ধারণাটা কি একেবারেই অজানা?”

ভিডিওটিতে ওই ব্যক্তি দাবি করেছিলেন, রাকুল মুখের গঠন বদলাতে ফিলার ও বোটক্স নিয়েছেন, এমনকি নাকের অস্ত্রোপচারও করিয়েছেন। যদিও অভিনেত্রী এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি রাকুলকে দেখা গেছে ‘দে দে প্যার দে ২’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আর মাধবন, অজয় দেবগন ও মিজান জাফরি। ছবিটি বিশ্বজুড়ে ১১১ কোটির বেশি ব্যবসা করেছে।

Dev-Messi chaos Kolkata: কলকাতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত? মেসি কাণ্ডে উদ্বেগ প্রকাশ দেবের

উল্লেখ্য, যদিও রাকুল নিজের বিরুদ্ধে ওঠা প্লাস্টিক সার্জারির অভিযোগ অস্বীকার করেছেন, বলিউডে এমন অনেক তারকাই আছেন যাঁরা খোলাখুলিভাবে কসমেটিক সার্জারি করার কথা স্বীকার করেছেন। খুশি কাপুর, নিজেই জানিয়েছেন যে তিনি নাকের প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং ‘প্লাস্টিক’ শব্দটি তাঁকে বিচলিত করে না। তাঁর মতে, মানুষ যাই করুক না কেন, সমালোচনা হবেই- তাই সত্য লুকোনোর কোনও কারণ নেই। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker