0%

‘ইরান নয়, হরমুজে ফি বসাবে আমেরিকা’, হুঙ্কার ট্রাম্পের

‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী না খুললে গোটা ইরান ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও হার মানার পাত্র নয় তেহরান। যুদ্ধবিরতিতে তারা আমেরিকাকে পালটা ১০ দফা শর্ত দিয়েছে। যার মধ্যে অন্যতম হল হরমুজে যাতায়াতকারী জাহাজগুলি থেকে কর আদায় করা। কিন্তু এবার সেই সুর শোনা গেল ট্রাম্পের গলায়। তিনি বলেন, “ইরান নয়, হরমুজে যাতায়াতকারী জাহাজগুলি থেকে কর আদায় করবে আমেরিকা।”

সম্প্রতি হরমুজ নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হরমুজে যদি আমেরিকা কর বসায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ইরানের আগেই আমরা সেটা করে দেখাব।” বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটন যদি এই পদক্ষেপ করে, তাহলে হরমুজে সেনা পাঠাতে হবে আমেরিকাকে। সেক্ষেত্রে সংঘাত আরও তীব্র হবে। এদিকে এই যুদ্ধে ফের আমেরিকাকে জয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি বলেন, “এই যুদ্ধে আমরাই আমরা জিতেছি। ইরান পরাজিত হয়েছে। কারণ, আমাদের চিন্তাভাবনা অনেক উন্নত এবং বহুমুখী।”  

আরও পড়ুন:

উল্লেখ্য, হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরান না কি ইতিমধ্যেই হরমুজে চলাচলকারী জাহাজগুলি থেকে মোটা অঙ্কের কর আদায় শুরু করেছে। যুদ্ধের খরচ যোগাতেই তেহরান এই পদক্ষেপ করছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মধ্যে, আমেরিকা যদি হরমুজে ফি আরোপ করে,তাহলে ওয়াশিংটন প্রতিদিন গড়ে ২৪ কোটি ডলার আয় করবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker