0%

এনসিপিআই-কে সংসদে স্বাগত, প্রতিবাদে সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট তৃণমূল-সহ বিরোধীদের

সংসদে বাদল অধিবেশনের সূচনালগ্নেই তাল কাটল। রবিবার সর্বদল বৈঠকে নতুন এনসিপিআই সাংসদদের স্বাগত জানাতেই খেপে উঠলেন বিরোধীরা। বৈঠক শুরু হতেই ওয়াকআউট করে বেরিয়ে গেলেন তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের একটা বড় অংশের সাংসদরা। তৃণমূলের মহুয়া মৈত্র, সৌগত রায়দের সঙ্গে বেরিয়ে গেলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআই, ডিএমকে, শিবসেনা (উদ্ধব শিবির)-সহ বিভিন্ন দলের সাংসদরা। মহুয়াদের প্রশ্ন, এনসিপিআই আলাদা দল হিসেবে স্বীকৃতি পাওয়ার সিদ্ধান্ত এখনও বাকি, স্পিকার চূড়ান্ত করে কিছু জানাননি। এই অবস্থায় তাঁদের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হল কেন? এনিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, তা শেয়ার করেছেন ডেরেক ও ব্রায়েনও।

সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ মাস খানেক আগে যোগ দিয়েছেন এনসিপিআই বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায়। তাঁরা এনডিএ-কে সমর্থন করে দলবদল করেছেন বলে স্পিকার ওম বিড়লাকে জানিয়েছেন এবং আলাদা দলের স্বীকৃতির আবেদন করেছেন। বাদল অধিবেশনেই যাতে সেই স্বীকৃতি মেলে, তার জন্য কম দৌড়ঝাঁপ করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। শনিবার এনসিপিআই-কে চিঠি পাঠিয়ে সর্বদল বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। কিন্তু স্পিকার এখনও আলাদা দলের স্বীকৃতি নিয়ে সরাসরি কোনও সিদ্ধান্ত জানাননি। শনিবার রাতে সংসদের তরফে সচিব অধিবেশনে যোগদানকারী বিভিন্ন দলের তালিকায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদের কথা উল্লেখ করলেও আলাদাভাবে ২০ জন সাংসদ আলাদা আসনে বসবেন, তা লিখিতভাবে জানিয়ে দেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker