0%

কম সময়ে তৈরি হলেও স্বাদে ভরপুর, কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির এই ভাপা, প্রণালী দেখে নিন

বাংলা হান্ট ডেস্ক: এই গরমের মধ্যে আপনার বাড়িতে যদি অতিথি আসে। তাহলে তাদেরকে কি খেতে দেবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে চিন্তা করার কোনো কারণ নেই। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে। পাশাপাশি যদি কুমড়ো পাতা থাকে। তাহলে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলুন সুস্বাদু কুমড়ো পাতার চিংড়ি ভাপা। দেখে নিন সেই প্রণালী (Recipe)।

কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ির ভাপা (Recipe)

গরম কালে হালকা-পাতলা খাবার খেতে সকলেই পছন্দ করেন। তবে আপনি যদি অল্প সময়ের মধ্যে হালকা-পাতলা হলেও অল্প সময়ের মধ্যে সুস্বাদু খাবার বানাতে চান। তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু সময় লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ভাপা (Recipe)। প্রণালী রইল।

Recipe whip up delicious steamed prawns in short time

আরও পড়ুন: পাহাড়, সবুজ আর শান্ত পরিবেশের টানে এবারের সামার ভ্যাকেশনের ডেস্টিনেশন হতে পারে পুরুলিয়ার এই প্লেস

উপকরণ:

৫-৬টি কুমড়োপাতা

২৫০ গ্রাম ছোট আকারের চিংড়ি

২-৩ টেবিল চামচ সর্ষেবাটা

১ টেবিল চামচ পোস্তবাটা

২ টেবিল চামচ নারকেলকোরা

৫-৬টি কাঁচালঙ্কাবাটা

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

আধ চা-চামচ হলুদ

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে কুমড়োপাতা ভালো করে কুচিয়ে ধুয়ে নিন। এরপর নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন তা। তারপর চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। তবে মাথায় রাখবেন সর্ষের তেল একটু বেশি লাগবে এই রান্নায়। না হলে ঝাঁজ বা স্বাদ আসবে না। এরপর সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে টিফিন কৌটোয় ভরে গরম জলে মিনিট ১০-১৫ ভাপিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker