কালবৈশাখীর আশঙ্কা দক্ষিণবঙ্গ! কেমন থাকবে উত্তরের আবহাওয়া, জানুন ওয়েদার আপডেট

সবদিক নিউজ: আকাশে মেঘ করে থাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই হাসফাঁস গরম ও অস্বস্তিকর পরিবেশের থেকে সাময়িকভাবে নিস্তার মিলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা গুলিতে। কারণ আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের ফলে কমবে কিছুটা তাপমাত্রা।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই সঙ্গে, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকতে পারে ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা (South Bengal Weather)।

ফ্রিজে রাখলেও লেবু নরম ও হলুদ হয়ে যাচ্ছে? সমাধান রয়েছে এই ঘরোয়া কৌশলে
এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শুক্রবার থেকে কিছুটা হলেও ঝড় বৃষ্টি কমতে পারে বঙ্গে।
তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পর আগামী তিন দিনে ধীরে ধীরে ২-৪ ডিগ্রি কমবে গরম। যদিও তার পরে আর বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে ২৯ তারিখ পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ২৯ মে থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।




