0%

কৃষকদের পাশে দেশ, আমেরিকার সঙ্গে কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে কোনও চুক্তি হবে না: সূত্র

কৃষি ও দুগ্ধজাত পণ্যে কী অবস্থান?Image Credit: PTI

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি সম্পন্ন। আর তারপরই এবার আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে বাড়ছে জল্পনা। তবে, এই চুক্তি হলেও ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে নিজেদের অবস্থান বদল করতে রাজি নয়। সরকারি সূত্রের খবর এই দুই সংবেদনশীল ক্ষেত্রকে বিদেশি সংস্থার জন্য খুলে দেওয়ার কোনও প্রতিশ্রুতি হয়তও ভারত দেবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক স্পষ্ট করে বলেন, এতদিন এই বিষয়ে ভারতের যা অবস্থান ছিল, সেই অবস্থানে কোনও বদল আসছে না। কৃষি ও দুগ্ধজাত সংবেদনশীল পণ্যের ক্ষেত্রে ভারতের স্বাভাবিক অবস্থান বদলের সম্ভাবনা খুবই কম।

তবে, দেশের কৃষকদের পাশে থাকার জন্য ভারতের এই অবস্থান নতুন কিছু নয়। সাম্প্রতিক অতীতে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনাতেও ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে কোনও ধরনের আলোচনা বা চুক্তি করেনি।

এই সবের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে আমেরিকার এই বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা করেন। তাঁর দাবি ২০২৫ সালের মাঝামাঝি থেকে ভারতের উপর যে শুল্ক বসানো হয়েছে তা কমবে এক ধাক্কায়। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকার পাল্টা শুল্ক নেমে আসবে ১৮ শতাংশে। আর আমদানি হওয়া অনেক পণ্যে ভারতের শুল্ক নামতে পারে শূন্যে।

তবে সূত্রের খবর, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এখনও এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এই চুক্তি কি আগামীর আরও বৃহৎ কোনও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ নাকি সম্পূর্ণ চুক্তি, সেটা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker