0%

ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের

ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের অবস্থানের ফারাক ফের সামনে এল সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে। সূত্রের খবর, বুধবার বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্রিপ্টোকারেন্সিকে তারা কোনওভাবেই বৈধ লেনদেনের মাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। আর সেখানেই প্রশ্ন তোলেন একাধিক সাংসদ।

নীতিগতভাবে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি থেকে যাচ্ছে। সদস্যদের একাংশের বক্তব্য, কর আরোপের ফলে সাধারণ মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সি কার্যত বৈধতার ছাপ পাচ্ছে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে।

সূত্রের দাবি, কমিটির সদস্যদের বক্তব্য, একদিকে আরবিআই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিয়ে আপত্তি জানাচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার সেই সম্পদের লেনদেনের উপর কর আদায় করছে। ফলে নীতিগতভাবে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি থেকে যাচ্ছে। সদস্যদের একাংশের বক্তব্য, কর আরোপের ফলে সাধারণ মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সি কার্যত বৈধতার ছাপ পাচ্ছে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে।

বৈঠকে ক্রিপ্টোকারেন্সির আর্থিক স্থিতিশীলতার উপর প্রভাব, অর্থপাচারের আশঙ্কা এবং নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক তাদের দীর্ঘদিনের উদ্বেগের কথা পুনরায় তুলে ধরে। পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতিনিধিদের সঙ্গে কর এবং হিসাবরক্ষণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। সূত্রের দাবি, কমিটির সদস্যদের উত্থাপিত প্রশ্ন ও পর্যবেক্ষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি অভিন্ন নীতিগত অবস্থান তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker