0%

নাইজেরিয়ায় জঙ্গি হামলা! ঘুমন্ত গ্রামবাসীদের উপর গুলিবৃষ্টি আইএস সন্ত্রাসীদের, মৃত অন্তত ২৯

সন্ত্রাসের আগুনে পুড়ছে আফ্রিকার দেশ নাইজেরিয়া (Nigeria)। এবার রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে নিশানা করল জঙ্গিরা। ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে চলল গুলিবৃষ্টি। ভয়াবহ এই ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার রাতে এই হামলা চলে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে। সোশাল মিডিয়ায় এই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুসলিমদের বাস থাকলেও গুইয়াকু গ্রাম মূলত খ্রিস্টান অধ্যুষিত। রবিবার গভীর রাতে গ্রামবাসীরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় গ্রামে প্রবেশ করে জঙ্গিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে বাড়িতে ঢুকে শুরু করে গুলিবৃষ্টি। ঘুমের মধ্যেই মৃত্যু কোলে ঢলে পড়েন গ্রামবাসীরা। গুরুতর জখম হন আরও অনেকে। দীর্ঘক্ষণ ধরে গোটা গ্রামে তাণ্ডব চালানোর পর গ্রামের বহু বাড়িতে আগুন ধরিয়ে চলে যায় জঙ্গি দলটি।

আরও পড়ুন:

রাতে গ্রামবাসীরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় গ্রামে প্রবেশ করে জঙ্গিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে বাড়িতে ঢুকে শুরু করে গুলিবৃষ্টি। ঘুমের মধ্যেই মৃত্যু কোলে ঢলে পড়েন গ্রামবাসীরা।

ঘটনার বেশ কিছুক্ষণ পর গ্রামে ঢোকে পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার আক্রান্ত ওই গ্রাম ঘুরে দেখেন আদামাওয়ার গর্ভনর আহমাদু উমারু ফিনত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। কাপুরুষোচিত এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।” হত্যাকাণ্ডের পাশাপাশি ওই দিন কোগি রাজ্যের লোকোজা গ্রামে এক অনাথ আশ্রমে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এখানে ২৩ শিশুকে অপহরণ করেছে জঙ্গিরা। ঘটনার তদন্তে নেমে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে অশান্তির আগুনে পুড়ছে আফ্রিকার দেশ নাইরেজিয়া। এখানে সন্ত্রাসের নেপথ্যে রয়েছে মূলত বোকো হারাম জঙ্গিরা। পরে এই গোষ্ঠী থেকে একটি অংশ বেরিয়ে এসে আইএসআইএস জঙ্গি সংগঠন তৈরি করে। বর্তমানে দেশটির মাথাব্যাথার কারণ এই দুই সন্ত্রাসী সংগঠন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker