0%

পত্রযুদ্ধের পর এবার আইনি লড়াই, কমিশনের বিরুদ্ধে মমতা গেলেন সুপ্রিম কোর্টে

বাংলা হান্ট ডেস্ক: এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করলেন। এর আগেও তৃণমূল দলের তরফে মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার শুনানি রয়েছে আগামী সপ্তাহে। তার উপর আজকের মামলা গোদের উপর বিষফোঁড়া। এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকেও।

জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতার(Mamata Banerjee) মামলা

এ পর্যন্ত দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মোট ছটি চিঠি পাঠিয়েছেন মমতা। শেষ যে চিঠিটি মমতা পাঠিয়েছেন, সেটি ৩১ জানুয়ারি শনিবার। তার মাঝেই এই মামলা দায়েরের ঘটনা নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এতদিন ধরে পর্যাপ্ত সময় না দিয়ে এসআইআর করা, প্রশিক্ষণ ছাড়া কর্মীদের নিয়োগ করা এবং নথি যাচাইয়ের ক্ষেত্রে ভোটারদের নানাভাবে হয়রানি করা ইত্যাদি অভিযোগ তুলে তৃণমূল থেকে মামলা করা হয়েছিল। এই সকল অভিযোগ জানিয়ে ছয়টি চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েওছেন মমতা, তবে এবার সরাসরি তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

আরও পড়ুন:প্রেমদিবসে নিজে হাতে রেঁধে খাওয়ান মাটনের এই রেসিপি, প্রশংসায় পঞ্চমুখ হবেন সঙ্গী

সোমবার বিকেলে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এর বৈঠক হবে। যেখানে উপস্থিত থাকবেন জ্ঞানেশ কুমার। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১৫ জন এই বৈঠকে থাকতে পারবেন, একথা আগেই জানানো হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে যে এই বৈঠকে এসআইআর নিয়ে যে অসুবিধার সম্মুখীন হয়েছে মানুষ, সেরকম কিছু পরিবারকে বা পরিবারের কোনো একজন সদস্যকে নির্বাচন কমিশনের সদস্যদের সামনে হাজির করানো হতে পারে।

আরও পড়ুন:হুমায়ুনের সমর্থনে মুর্শিদাবাদে প্রার্থী সেলিম? নাকি জোট স্বার্থে বৈঠক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

Mamata Banerjee files a case against the Election Commission

মুখ্যমন্ত্রীর তরফে শীর্ষ আদালতে আবেদনটি দায়ের করা হয় গত ২৮ জানুয়ারি। এখনো পর্যন্ত মামলার শুনানির কোন দিনক্ষণ ঠিক হয়নি। মমতার দায়ের করা মামলা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে প্রথম থেকেই সরব মমতা। শতাধিক মানুষের মৃত্যুর অভিযোগ তুলে তিনি বারবারই কমিশনকে চিঠি পাঠিয়েছেন, অভিযোগ করেছেন। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার নয়া দিল্লিতে তার সঙ্গে জ্ঞানেশ কুমারের যে বৈঠক হওয়ার কথা, তা এবার কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker