0%

ভারতীয় বংশোদ্ভূতকে নোবেল দেওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প! আন্তর্জাতিক আদালতের উপর জারি নিষেধাজ্ঞা

আট যুদ্ধ থামিয়েছেন, ফলে শান্তির নোবেলে প্রধান দাবিদার হিসেবে নিজেকে নাম তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গতবারের পর এবারও সে আশায় জল পড়েছে। বিশ্বের সর্বোচ্চ সম্মানের এই পুরস্কার এবার উঠেছে ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নাভি পিল্লাইয়ের হাতে। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ট্রাম্প। রাগের চোটে নোবেল কমিটির সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি।

গণহত্যা ও যুদ্ধাপরাধের মতো মামলার বিচার করা আইসিসি-র তীব্র নিন্দা করে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, এরা আইন লঙ্ঘন করে। আদালতটি স্বাধীন নয়, বরং যারা এটি গঠন করেছিল সেই দেশগুলির স্বার্থের সঙ্গে জড়িত। আদালত নিজের সীমা অতিক্রম করলে পরিণতি ভয়াবহ হবে। তবে মার্কিন প্রশাসনের এই হুঁশিয়ারির নেপথ্যে আসলে নোবেল কমিটির সিদ্ধান্তকে দেখছে ওয়াকিবহাল মহল। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প নোবেল কমিটির সিদ্ধান্তকে লজ্জাজনক ও অত্যন্ত অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নরওয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে যা সহজে মুছবেন না।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প নোবেল কমিটির সিদ্ধান্তকে লজ্জাজনক ও অত্যন্ত অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নরওয়ের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে যা সহজে মুছবেন না।

কড়া সুরে ট্রাম্প বলেন, নরওয়ের এই সিদ্ধান্ত তিনি কখনও ভুলবেন না। নোবেল শান্তি পুরস্কার এমন একজনকে দেওয়া হয়েছে যার নাম তিনি কখনও শোনেননি। ট্রাম্প বলেন, শান্তির জন্য তাঁর কাজকে উপেক্ষা করা হচ্ছে। যুদ্ধ বন্ধ করার জন্য তাঁর অন্তত আটটি নোবেল পাওয়া উচিত ছিল। ইরান ইস্যুতেও মুখ খোলেন ট্রাম্প। বলেন, ইরানকে ইউরোপকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। আমেরিকা না থাকলে এতদিনে ইউরোপ ধ্বংস হয়ে যেত।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ১১ বারেরও বেশি দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়েছেন। এবং প্রকাশ্যে দাবি করেছেন শান্তিতে নোবেল তাঁর প্রাপ্য। পাকিস্তান, ইজরায়েল-সহ একাধিক দেশ সেই দাবিতে হাওয়া দিয়েছে। তবে এবারও ট্রাম্পকে নোবেল না দিয়ে মানবাধিকার রক্ষায় অবদানের জন্য দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ভারতীয়-আমেরিকান নাভানেথেম নাভি পিল্লাইকে পুরস্কৃত করা হয়েছে। ইনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker