0%

মহাজাগতিক উৎসে উচ্চ-শক্তির নিউট্রিনোর খোঁজ, পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন ফ্রান্সিস হালজেন

চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সিস হালজেন। স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য পৃথিবী বিখ্যাত এই পদার্থবিদকে এই সম্মান প্রদান করা হচ্ছে।

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো কণার সন্ধান পাওয়া সম্ভব—এই ধারণা প্রথম দিয়েছিলেন হালজেন। তাঁর এই ধারণাই ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ নির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এক ঘনক কিলোমিটার (কিউবিক কিলোমিটার) আয়তনের বরফের এই বিশাল গবেষণাগারটি আলোক সংবেদী সেন্সরে সজ্জিত। এই আইসকিউব ব্যবহার করেই গবেষকেরা মহাবিশ্বের দূরদূরান্তের অত্যন্ত শক্তিশালী ও নানামুখী প্রক্রিয়া থেকে ছুটে আসা নিউট্রিনো কণা শনাক্ত করছেন।

রয়্যাল সুইডিশ একাডেমির পদার্থবিদ্যার প্রধান মার্ক পিয়ার্সের বলেছেন, “ফ্রান্সিস হালজেন এমন গবেষক ও প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দিয়েছেন, যাঁরা আমাদের একটি অসাধারণ যন্ত্র (আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি) উপহার দিয়েছেন। তাঁর অধ্যবসায় এবং বৈজ্ঞানিক দূরদৃষ্টি এক নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ প্রশস্ত করেছে।” উল্লেখ্য, বেলজিয়ামে জন্ম ৮২ বছরের ফ্রান্সিস হালজেনের। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসনের সঙ্গে যুক্ত। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker