0%

মাসে বেতন ৫৬ হাজার! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগের সুবর্ণ সুযোগ

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ডায়াবেটিস রোগীদের অনেক সময় পায়ে ক্ষত হলে সারতে চায় না। চিকিৎসা পরিভাষায় একে বলে diabetic foot ulcer। ডায়াবেটিস রোগীদের এই পায়ের ক্ষত নিরাময় বিশেষ উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। আইসিএমআরের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে সহকারী অধ্যাপক শোভনলাল গায়েন ও সহযোগী অধ্যাপক নীলাঞ্জন ঘোষের তত্ত্বাবধানে ‘অ্যান্টিমাইক্রোবায়াল পেপটাইড লোডেড ডুয়েল সেনসিটিভ হাইড্রোজেল’ তৈরির জন্য গবেষণা চালানো হবে।

এই প্রকল্পর জন্য প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। একটি শূন্যপদ। আবেদনকারীকে এম ফার্মা বা সমতুল্য ডিগ্রি কোর্সে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর হতে হবে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রতি মাসে ৫৬ হাজার টাকা করে সাম্মানিক মিলবে। বাড়ি ভাড়া বাবদ ৩০% অতিরিক্ত ভাতা মিলবে। ১০ মার্চ সকাল ১১টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের ১০৫ নম্বর রুমে ল্যাবরেটরি অফ ড্রাগ ডিজাইন অ্যান্ড ডিসকভারি বিভাগে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন কাউন্টার থেকে ৫০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করুন। তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker