0%

ছেড়ে দে মা কেঁদে বাঁচি! ‘আর বড়জোর…’ চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের

একমাস পেরিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের। এবার যুদ্ধশেষের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সেনা অভিযান আর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বন্ধ করতে পারে আমেরিকা, এমনটাই জানালেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে এমনটাই জানা গিয়েছে।

হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”খুব শিগগিরি আমরা ওখান থেকে চলে আসব। আর দু-সপ্তাহ, দুই বা বড়জোর তিন।” তাঁরই এই মন্তব্য যে যুদ্ধে ইতি টানার পরিষ্কার বার্তা, তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল। পাশাপাশি ট্রাম্প এও পরিষ্কার করে দিয়েছেন, এর জন্য তেহরানের ওয়াশিংটনের সঙ্গে কোনও চুক্তি করারও প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানকে প্রস্তরযুগে পাঠানোই তাঁর লক্ষ্য। যাতে সহজে তারা ফের পারমাণবিক অস্ত্র বানানোর শক্তি অর্জন করতে না পারে।

যদি সত্যিই কোনও চুক্তি ছাড়া ট্রাম্প যুদ্ধ থেকে সরে আসেন, তাহলে নিশ্চিত ভাবেই প্রমাণিত হবে তিনি পিছু হটলেন। এর আগে গত রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন আমেরিকার ১৫ দফা শর্তের বেশিরভাগই মেনে নিয়েছে ইরান। তিনি বলেন, “যদিও ইরানের বিষয়ে কিছুই বলা যায় না। তা-ও আমরা জোর কদমে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”

কিন্তু তাঁর এহেন দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট করেছেন, ওয়াশিংটন পাকিস্তান-সহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে এবং আলোচনার জন্য অনুরোধ করেছে। প্রসঙ্গত, এমনও শোনা গিয়েছে ট্রাম্প নাকি যুদ্ধ থামানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধ থামানোর কথা বললেন তিনি। জানিয়ে দিলেন, কোনও চুক্তি ছাড়াই তাঁরা লড়াই থেকে সরে আসতে প্রস্তুত।

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker