0%

রাত পোহালেই DA নিয়ে সুখবর? রাজ্য সরকারি কর্মচারীরা পে কমিশন নিয়েও আশাবাদী

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল সোমবার মন্ত্রীসভার বৈঠক। যেখানে ডিএ (Dearness Allowance) ও সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মীদের প্রতি বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মিলবে ডিএ, আসবে সপ্তম বেতন কমিশন। তাহলে কী কেন্দ্রীয় হারে ডিএ কেবল সময়ের অপেক্ষা? কী আপডেট সামনে আসছে? সরকারি কর্মচারীরা জেনে নিন।

ডিএ (Dearness Allowance) নিয়ে আলোচনা সোমে

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দিনের পর পর রাস্তায় নেমে আন্দোলন করেছেন সরকারি কর্মীদের একাংশ। তবে মমতা সরকারের আমলে আশা পূরণ হয়নি। এবার পালাবদল হয়েছে। গত সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে শুভেন্দু অধিকারী বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ্য ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব।”

বাংলায় শেষবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল ৫ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করার সময়। সেই সময় তৎকালীন তৃণমূল সরকার রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৪% বৃদ্ধির ঘোষণা করেছে। যদিও তা আর কার্যকর হয়নি বাস্তবে। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারংবার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। এবার বিজেপি ক্ষমতায় আসতে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।

dearness allowance(183)

আরও পড়ুন: T20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম! KKR vs GT ম্যাচে তৈরি হল এমন বিশ্বরেকর্ড, জানলে চমকে যাবেন

উল্লেখ্য, বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর রাজ্যের কর্মীদের প্রাপ্ত ডিএ-র পরিমাণ ১৮%। সবমিলিয়ে কেন্দ্র ও রাজ্য ডিএ এর ফারাক ৪২ শতাংশ। খুব শীঘ্রই কী এই ব্যাবধান কমছে? নাকি একেবারেই ঘুচে যাবে? মুখ্যমন্ত্রীর পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker