0%

সপ্তম পে কমিশন চালুর আগে DA বাড়ছে রাজ্যে? সরকারি কর্মীদের মধ্যে জল্পনা বাড়ছে

সবদিক নিউজ:রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) চালু করার লক্ষ্যে জোর কদমে এগোচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুরুতেই নয়া বেতন কমিশন রাজ্যে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে সম্প্রতি ডিএ-ও বৃদ্ধি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Scheme)। অক্টোবর থেকে মিলছে ২০ শতাংশ বর্ধিত ডিএ। মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে। যদিও নয়া পে কমিশন লাগুর আগে ডিএ নিয়ে প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা।

ডিএ বাড়বে ফের? রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জল্পনা | 7th Pay Commission

সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “১৮% মহার্ঘভাতা পরবর্তী নয়া সরকার অক্টোবর ২৬ থেকে ২০% ডিএ দিতে শুরু করেছেন। ৬০% ডিএ হতে এখনও ২২% ডিএ বাকি। অথচ একশ্রেণীর কর্মচারী/ইউটিউবরা প্রচার চালাচ্ছেন যে, সরকার তথা বেতন কমিশন নাকি নভেম্বর শেষ হলেই ৭ম বেতন কমিশনের রিপোর্ট পেশ করতে চলেছেন। অথচ ৬০% ডিএ না হলে, বেতন কমিশনের নয়া বেতনের সুপারিশ তথা ফিটমেন্ট ফ্যাক্টর তৈরিই হবে না।”

উল্লেখ্য, রাজ্যে ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর ২০২৫। হিসেব মত ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়।

আরও পড়ুন: মা সরস্বতীর ছবি ছিঁড়ে বিপাকে শিক্ষক! গ্রেফতারির পর সাসপেন্ড, চাকরি নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই, দ্রুত কার্যকর করব। এ নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। এমনকী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাৎ খুব শিগগিরই মিটিয়ে দেওয়া হবে।’ তাহলে কী ডিএ-র ফারাক ঘুচবে? সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে ভাববে সরকার? রাজ্যে সপ্তম পে কমিশন চালু করার আগেই ফের একবার সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে, বলে বর্তমানে শুরু হয়েছে জল্পনা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker