0%

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে জাতীয় দলের বাইরে। ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সাম্প্রতিক যাত্রাপথ মোটেও সহজ ছিল না। একসময় যাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই সূর্যকেই এখন জাতীয় দলের জার্সি ছাড়াই মাঠে নামতে হচ্ছে। ভারতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা এবার আর লুকিয়ে রাখলেন না তিনি। কষ্টের কথা জানিয়ে খুললেন মুখ। তবে, সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিলেন  জাতীয় দল থেকে বাদ গেলেও হতাশায় ডুবে থাকতে নারাজ তিনি।  

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই জাতীয় দলে আর জায়গা হয়নি তাঁর। দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলার পর হঠাৎ করে দলের বাইরে চলে যাওয়া মানসিকভাবে কঠিন বলেই জানিয়েছেন মুম্বইয়ের এই তারকা ব্যাটার। নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, টিম ইন্ডিয়া থেকে দূরে থাকাটা বেদনাদায়ক। আপনি টানা পাঁচ বছর দেশের হয়ে খেলেন এবং তারপর হঠাৎ করে ভারতের হয়ে খেলতে পারেন না। এটা কষ্ট দেয়, কিন্তু খেলাটা এমনই।’ এর পরেই তিনি বলেন, গত দুই বছরে এই খেলা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। সূর্যকুমার আরও বলেন, ‘কথায় আছে, সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে। ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে।’ 

আরও পড়ুন:  ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

উল্লেখ্য, বর্তমানে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন সূর্য। নাগপুরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে খেলতে নেমে নিজের ব্যাটিংয়ের দাপট দেখিয়েছেন তিনি। তাঁর কথায়, ভারতীয় দলে সুযোগ পাওয়া বা না পাওয়া তাঁর নিয়ন্ত্রণে নেই। কিন্তু নিজের হাতে যা রয়েছে, তা হল রান করা এবং দলকে জেতানো। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, জাতীয় দলে ফেরার জন্য আপাতত ঘরোয়া ক্রিকেটকেই হাতিয়ার করতে চাইছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর রয়েছে বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব। এই প্রতিযোগিতাগুলিতে ভাল পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে আসাই তাঁর লক্ষ্য। 

The post ‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker