0%

সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে নতুন সমস্যা! বাড়ছে ভোগান্তি

সবদিক নিউজ:রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে মহিলাদের জন্য। মহিলাদের সুবিধার্থে সরকারি বাসে বিনা ভাড়ায় (Free Government Bus) যাতায়াতের কথা ঘোষণা হয়েছে জুন মাস থেকে। তবে এর সুবিধা নেওয়ার পরিবর্তে বেশ কিছু জায়গায় ভোগান্তি বেড়েছে মহিলাদের। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা।

সরকারি বাসে বিনা ভাড়ায় চড়তে ভোগান্তি! Free Government Bus

রাজ্য সরকারের উদ্যোগে সিএসটিসি, ডব্লিউবিটিসি, ডব্লিউএসবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসির অধীনে পরিচালিত সমস্ত সরকারি বাসেই (Government Bus) মহিলাদের যাতায়াত ফ্রি। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবার জন্য চলতি বছরের বাজেটে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তবে একাধিক জায়গায় দেখা দিচ্ছে সমস্যা।

শহর কলকাতার পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত জেলায় জেলায় রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপোতে ঘটা করে প্রকল্পের সূচনা হয়েছে আগেই। কিন্তু, অভিযোগ অনেক সময়ই মহিলাদের দেখে বাস দাঁড়াচ্ছে না। এনিয়ে সরব হচ্ছেন মহিলা যাত্রীরা। বাসের কন্ডাকটরের সঙ্গে হচ্ছে ঝামেলা। কেউ কেউ আবার ভোগান্তির কথা ভাগ করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করে কান্নায় ভেঙে পড়ছেন।

সম্প্রতি, করুণাময়ী-বাঁকুড়া রুটের একটি বাস নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। সূত্রের খবর, শুক্রবার এক মহিলা যাত্রী অনলাইনে করুণাময়ী-বাঁকুড়া রুটের একটি বাসের টিকিট কাটেন। সেইমতো নির্দিষ্ট সময়ের মধ্যেই ডানকুনি এলাকার বাস স্টপে আসেন। সেখানে দাঁড়িয়ে থেকে বাসটিকে হাত দেখানো সত্ত্বেও তা থামেনি।

Free Bus government bus

আরও পড়ুন: পুজোর মাসে মালামাল! কেউ পাবেন পাবেন ৩০০০ কেউ ২০০০, দেখে নিন হিসেব

এরপর ওই মহিলা অন্য গাড়ি করে বাঁকুড়া ডিপোয় পৌঁছান। পরে ওই বাসটি ডিপোয় ঢুকলে তিনি কন্ডাক্টরে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়। শনিবার ওই মহিলা কন্ডাক্টরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে এই একটি ঘটনা নয়, এরকম আরও বেশ কিছু ঘটনা সামনে এসেছে ফ্রি পরিষেবা শুরু হওয়ার পর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker